শিরোনাম
রামগড়ে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎরাঙ্গামাটির কাপ্তাইয়ে মাদক গাজা সহ এক নারী আটককাপ্তাই উপজেলায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা প্রদান শুরুবান্দরবানের লামায় অস্ত্রধারীদের পাহারায় চলছে বালু লুট, স্থানীয়দের মাঝে আতঙ্করোয়াংছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতিবিষয়ক আলোচনা সভাকাপ্তাইয়ে জোন কমান্ডারস স্কলারশিপের পরীক্ষা অনুষ্ঠিতরাঙ্গামাটির লংগদুতে আখ চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন কৃষক তছলিমমাটিরাঙ্গায় উপজেলা পর্যায়ের নতুন কুঁড়ি দল গঠন কার্যক্রমের উদ্বোধনআঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচন

লংগদুতে গলায় ফাঁস লাগানো বৃদ্ধের লাশ উদ্ধার

৪৩

॥ লংগদু উপজেলা প্রতিনিধি ॥

লংগদুত থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় নুরুল হক (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

বুধবার (৭ জুলাই) দুপুরে লংগদু উপজেলার কালাপাকুজ্জা ইউনিয়নের ৯নং ওয়ার্ড উত্তর রহমতপুর নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত নুরুল হক উপজেলার কালাপাকুজ্জা ইউনিয়নের ৯নং ওয়ার্ড উত্তর রহমতপুর গ্রামের বাসিন্দা।

প্রাথমিকভাবে জানা যায় পারিবারিক কলহের কারণে এমন ঘটনা ঘটতে পারে ধারণা পুলিশ ও স্থানীয়দের।

৯নং ইউপি সদস্য মোক্তার হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এ ব্যাপারে কিছু জানিনা। এখন পুলিশ আসছে ওনারা তদন্ত করছে।’

এ বিষয়ে লংগদু থানা অফিসার ইনচার্জ আরিফুল বলেন, আমরা দুপুর ১২ টার সময় খবর পেয়েছি। তখন থানা থেকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয় একটি মামলার প্রস্তুতি চলছে।