শিরোনাম
রামগড়ে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎরাঙ্গামাটির কাপ্তাইয়ে মাদক গাজা সহ এক নারী আটককাপ্তাই উপজেলায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা প্রদান শুরুবান্দরবানের লামায় অস্ত্রধারীদের পাহারায় চলছে বালু লুট, স্থানীয়দের মাঝে আতঙ্করোয়াংছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতিবিষয়ক আলোচনা সভাকাপ্তাইয়ে জোন কমান্ডারস স্কলারশিপের পরীক্ষা অনুষ্ঠিতরাঙ্গামাটির লংগদুতে আখ চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন কৃষক তছলিমমাটিরাঙ্গায় উপজেলা পর্যায়ের নতুন কুঁড়ি দল গঠন কার্যক্রমের উদ্বোধনআঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচন

বান্দরবানে ৪শত অসহায় পরিবার পেল প্রধানমন্ত্রী ত্রাণ

৩৫

॥ আকাশ মারমা মংসিং, বান্দরবান ॥

কোভিড-১৯ এর প্রকোপ বিস্তার হওয়া কারনে বান্দরবান জেলা প্রশাসক আয়োজনে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রান বিতরণ করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

বুধবার (৭ জুলাই) সকালে বান্দরবানে স্টেডিয়াম জিমনেশিয়াম হল প্রাঙ্গনে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, লকডাউনে কর্মহীন ও অসহায় পরিবার মাঝে প্রধানমন্ত্রী উপহার পাঠিয়েছে বলে জেলা সর্বস্তর সাধারণ মানুষ সহায়তা পাচ্ছে। আমরা দরিদ্র ও কর্মহীনদের খুজে সহায়তায় আওতাই আনছি। তবে এই লকডাউনে সবাইকে ঘরে থাকতে হবে। বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবেন না। প্রয়োজনে ৯৯৯ নাম্বার কল দিয়ে সহায়তা চাইবেন। পর্যবেক্ষন করে আপনার বাসা বাড়িতে গিয়ে ত্রাণ পৌছে দিয়ে আসবে। তিনি আরো বলেন, কঠোর লকডাউন বিধি নিষেধের আইনশৃঙখলা বাহিনীকে সহায়তা করুন। সেই সাথে ঘর থেকে বের না হওয়ার আহব্বান জানানো হয়।

এ সময় অনুষ্ঠানে করোনায় কর্মহীন হয়ে পড়া ৪০০ জন অসহায় পরিবার মাঝে ১০ কেজি চাল, ১ লিটার তেল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ কেজি পেঁয়াজ বিতরণ করা হয়।

এসময় জেলা প্রশাসক ইয়াছমি পারভীন তিবরিজি, অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফর রহমান, অতিরিক্ত পুকিশ সুপার মোঃ নাজিম উদ্দিন সিভিল সার্জন ডা,অংশৈপ্রু মারমা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর সহ সরকারি কর্মকর্তাগণ ও বিভিন্ন মিডিয়া কর্মীসহ কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র উপস্তিত ছিলেন।