শিরোনাম
লক্ষ্মীছড়ির দুর্গম জনপদে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণবন্যা ও ভূমিধসে রোয়াংছড়িতে ক্ষতিগ্রস্ত ৬শত পরিবার পাচ্ছেন নগদ অর্থের সহায়তাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ধান চাষ করে কৃষকের মাথায় হাতকাপ্তাই কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজপ্রথম আলোর সংবর্ধনায় খাগড়াছড়িতে জিপিএ-৫ প্রাপ্ত ১০৭ কৃতী শিক্ষার্থীকাপ্তাই ৪নং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা পদ শূন্য ভোগান্তি মানুষেররোয়াংছড়িতে কাঠ ব্যবসায়ী সমিতির অফিস ও কমিউনিটি সেন্টার উদ্বোধনখাগড়াছড়িতে মারমা যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সভাবান্দরবানের লামায় ক্রাশ প্রোগ্রামের আওতায় ম্রো শিশুদের টিকাদানশিক্ষকরা মানসিকভাবে ভালো না থাকলে গুণগত শিক্ষা নিশ্চিত সম্ভব নয়

বাঘাইছড়িতে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নোটিশ

৪৮

॥ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥

বাঘাইছড়িতে সড়ক ও জনপদ বিভাগের জমিতে অবৈধ ভাবে অর্ধশতাধিক দোকান ও স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগ (সওজ)। আগামী এক সাপ্তাহের মধ্যে তাদের স্থাপনা সরিয়ে নিতে মৌখিক নির্দেশনা দেয়া হয়।

বুধবার (৭ জুলাই) দুপুরে খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমার নেতৃত্বে একটি প্রতিনিধি দল নোটিশ ও মৌখিক নির্দেশনা প্রদান করেন।

নোটিশে বলা হয় আগামী সাত দিনের মধ্যে নিজ দায়িত্বে এসব অবৈধ স্থাপনা সরিয়ে না নিলে সড়ক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহায়তায় সকল স্থাপনা গুড়িয়ে দেয়া হবে এবং দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার পাশাপাশি স্থাপনা উচ্ছেদ খরচও আদায় করা হবে।

এ বিষয়ে সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রোকৌশলী সবুজ চাকমা বলেন, সরকারি আদেশ অনুযায়ী এবং জনসার্থে নতুন সেতু তৈরি ও সড়ক বর্ধিত করার জন্য কাজ চলছে। কিন্তু স্থানীয় কিছু ব্যক্তি সড়কের এসব জমি দখল করে ব্যবসা বাণিজ্যও বসত ঘর তৈরী করেছেন। তাই অনতিবিলম্বে সড়কের এ সব জায়গা উদ্ধার করা হবে। এখন নোটিশ দিয়ে সতর্ক করা হয়েছে এতে কাজ না হলে আইন প্রয়োগ করা হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, সড়কের জায়গার উপর অনেক অবৈধ স্থাপনা আছে সড়ক বিভাগ সহযোগীতা চাইলে সহায়তা করা হবে।