শিরোনাম
খেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তরোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সরঞ্জাম হস্তান্তরএমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যান

কাপ্তাইয়ে পাহাড় ধসে ৩টি ঘর বিধ্বস্ত

৫৩

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির কাপ্তাইয়ে পাহাড় ধসে তিনটি ঘর বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। নতুনবাজার ঢাকাইয়া কলোনীর সিঁড়িঘাট ও লগগেইট এলাকায় বৃহস্পতিবার (১জুলাই) ভোর চারটায় সময় মোঃ ফরিদ, নবী হোসেন এর দু’টি ঘর পাহাড় ধসে পাশ্বর্বতী কর্ণফুলী নদীতে তলিয়ে যায়।

নবী হোসেন কিছুটা আহত হলেও ঘরের অন্য লোকজন প্রাণে রক্ষা পায়। এছাড়া লগগেইট এলাকার মামুন নামের আরও এক ব্যক্তির একটি ঘর বৃষ্টিতে পাহাড় ধসে ক্ষতি হয় বলে জানা যায়। ৪নং ইউপি সদস্য সজিবুর রহমান জানিয়েছেন, পাহাড় ধসে দু’টি টংঘর পাশ্বর্বতী কর্ণফুলী নদীতে ভেঁসে গেছে এবং মামুন নামের আরও একটি ঘরের সামান্য ক্ষতি হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক, নির্বাহী অফিসার মুনতাসির জাহান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান ও ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ প্রমুখ। ঢাকাইয়া কলোনির পাহাড়ের ঢালুতে এখনো ৫শ’ পরিবার মৃত্যুর ঝ্ুঁকিপূর্ণ ভাবে বাসবাস করছে। উপজেলা প্রশাসনের পক্ষ হতে সম্প্রতি মাইকিং করে এদের নিরাপদে সরে আসার জন্য বলা হলেও কেউ সরে যায়নি।