শিরোনাম
খেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তরোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সরঞ্জাম হস্তান্তরএমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যান

রাঙ্গামাটিতে কঠোর অবস্থানে আইন-শৃঙ্খলা বাহিনী

৫৭

॥ নিজস্ব প্রতিবেদক॥

করোনা-১৯ ভাইরাস প্রতিরোধে এবং সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত ১জুলাই থেকে দেশ ব্যাপী টানা সাত দিনের ১ম দিন রাঙ্গামাটিতে কঠোরভাবে লকডাউন পালিত হচ্ছে। জেলা প্রশাসনসহ আইনসৃংখলা বাহিনীর সদস্যরা মাঠে কাজ করে চলেছেন

বৃহস্পতিবার (১জুলাই) ভোর ৬টা থেকে রাঙ্গামাটিতে শুরু হয়েছে সাত দিনের এ লকডাউন শুরু হয়েছে। লকডাউন বাস্তবায়নে জেলা শহরের প্রতিটি মোড়ে মোড়ে ও চেকপোস্টে রয়েছে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা। কড়াকড়ির মধ্যে প্রধান সড়কগুলোতে কোনো গণপরিবহন চলছে না তবে পন্যবাহী কিছু গাড়ি চলতে দেখা গেছে। এছাড়া বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে কিছু মানুষেরও চলাচল দেখা গেছে।


এদিকে, ভোর থেকেই রাঙ্গামাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রশাসন এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনাবাহিনীর টহল লক্ষ্য করা গেছে। এতে পথচারীরা বাইরে বের হলেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জেরার মুখে পরতে হচ্ছে।

লকডাউন বাস্তবায়ন করার লক্ষ্যে প্রতিটি চেকপোস্টে ১০ থেকে ১৫ জন করে পুলিশ সদস্যের পাশাপাশি প্রশাসনের লোকজনকেও দেখা গেছে। রাঙ্গামাটি সদরের বনরূুপা বাজার, রির্জাভ বাজার, তবলছড়ি বাজার, কলেজ গেইট, ভেদভেদি বাজার সহ বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল রয়েছে। পুলিশ বিভিন্ন চেকপোস্টে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করছে। জরুরি প্রয়োজনে অনেকে বের হয়েছেন। এছাড়াও গণমাধ্যমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের পরিচয়পত্র নিয়ে বের হতে দেখা গেছে।

উল্লেখ্য, মন্ত্রিপরিষদ বিভাগ গত বুধবার করোনভাইরাস প্রতিরোধে সাতদিনের কঠোর লকডাউন বাস্তবায়ন করতে প্রজ্ঞাপন জারি করেছে। সরকারের আদেশ পালনে এ সাতদিন সব অফিস, যানবাহন ও দোকানপাট বন্ধ থাকবে।