শিরোনাম
রামগড়ে মাদক ও জুয়ার ক্ষতিকর বিষয়ে লিফলেট বিতরণ করলো ছাত্রদলবান্দরবনের রোয়াংছড়িতে প্রকল্পের কাজ না করে অর্থ আত্মসাতের অভিযোগক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণ

বাঘাইছড়িতে আইন-শৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

৬৪

॥ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥

বাঘাইছড়িতে সার্বিক পরিস্থিতি নিয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ জুন) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুম, পৌর মেয়র জাফর আলী খান, মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আলী হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদিন প্রমূখ

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন, করোনা ভাইরাস প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামীকাল থেকে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ মাঠ পর্যায়ে থাকবে। বাঘাইছড়ি উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, তাই সকলকে অধিক সর্তকতা অবলম্বন করতে হবে। তিনি আরোও বলেন ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন ও মাদক প্রতিরোধে বাঘাইছড়ি উপজেলার সার্বিক পরিস্থিতি ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখার বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার ব্যপারে আলোচনা করা হয়।