শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

লামায় করোনায় নারীর মৃত্যু

৪৩

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

লামায় করোনা আক্রান্ত হয়ে আমেনা বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। রূপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা জানিয়েছেন, বৃহস্পতিবার (০৩ জুন) রাত ২টায় চিকিৎসাধীন অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে করোনা ওয়ার্ডের আইসোলশনে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে তার লাশ নিজ বাড়িতে আনা হয়। তিনি উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বৈক্ষমঝিরি এলাকার মৃত মোঃ বাবুল এর স্ত্রী। তিনি লামা উপজেলায় করোনায় প্রাণ হারানো প্রথম ব্যক্তি।

আমেনা বেগমের পরিবারের সূত্রে জানা যায়, গত ২৩ মে ২০২১ইং শ্বাস কষ্ট নিয়ে আমেনা বেগমকে লামা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এখানে তার স্বাস্থ্যের অবনতি হলে তাকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কক্সবাজার হাসপাতালে গেলে ২৪ মে তার করোনা পরীক্ষা করা হলে তার করোনা পজিটিভ ধরা পড়ে। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

লামা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ মহিউদ্দিন মাজেদ চৌধুরী বলেন, এই মহিলা লামা হাসপাতালে করোনা পরীক্ষা করেননি। কক্সবাজার গিয়ে তার করোনা ধরা পড়ে। করোনা পরিস্থিতি আমরা গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছি।

লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজা রশিদ বলেন, ওই নারী করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার বিষয়টি জানতে পেরেছি। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সাথে আলোচনা করে তার বসতবাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করা হবে। তিনি আরো বলেন, প্রতিদিনই করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে সর্ব সাধারণকে সচেতন করতে মাস্ক না পড়ার জন্য বাসস্টেশন, ঘাট এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।