শিরোনাম
রামগড়ে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎরাঙ্গামাটির কাপ্তাইয়ে মাদক গাজা সহ এক নারী আটককাপ্তাই উপজেলায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা প্রদান শুরুবান্দরবানের লামায় অস্ত্রধারীদের পাহারায় চলছে বালু লুট, স্থানীয়দের মাঝে আতঙ্করোয়াংছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতিবিষয়ক আলোচনা সভাকাপ্তাইয়ে জোন কমান্ডারস স্কলারশিপের পরীক্ষা অনুষ্ঠিতরাঙ্গামাটির লংগদুতে আখ চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন কৃষক তছলিমমাটিরাঙ্গায় উপজেলা পর্যায়ের নতুন কুঁড়ি দল গঠন কার্যক্রমের উদ্বোধনআঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচন

বান্দরবানে দুর্দশাগ্রস্ত শিশুদের মাঝে সিডিসি খাদ্য সামগ্রী বিতরণ

৩৫

॥ আকাশ মারমা মংসিং,বান্দরবান ॥

বান্দরবানে উন্নয়ন প্রকল্প-বান্দরবান কমিউনিটি ডেভেলপমেন্ট কনর্সান (সিডিসি) এর উদ্যোগে কোভিড-১৯ এর কারণে প্রকল্পের নিবন্ধীত দুর্দশাগ্রস্ত শিশুদের মাঝে খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্য সামগ্রী বিতরন করা হয়েছে।

বৃহস্পতিবার(৩ জুন) সকালে বান্দরবান সদর উজানি পাড়ায় পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প অফিস প্রাঙ্গনে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে নিবন্ধীত শিশুদের মাঝে এই খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড পৌর কাউন্সিলর মং মং সিং মারমা, পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প এর সভাপতি পাকসিম বি.তে, প্রকল্প ব্যবস্থাপক লালরিন সাং বম (লালরিন) সহ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী এবং নিবন্ধীত শিশুরা।

খাদ্য সহায়তা হিসাবে প্রত্যেক প্রকল্পের নিবন্ধীত ৩০৬ শিশুর পরিবারকে ৫ কেজি চাউল, ১ কেজি মশুর ডাল, ১ লিটার সয়াবিন তেল, সাবান,মাস্ক, খাতা ও কলম প্রদান করা হয়।
এসময় পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক লালরিন সাং বম বলেন, গত বছরের মার্চ মাসে দেশে করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত শিশুদের মধ্যে ফুডরেশন ও স্বাস্থ্য সামগ্রী বিতরন অব্যাহত রয়েছে।