শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

খাগড়াছড়িতে পরিবেশ রক্ষার  দাবীতে মানববন্ধন 

৪০

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥ 

খাগড়াছড়িতে পরিবেশ রক্ষার নানা দাবীতে প্রতিবাদী মানববন্ধন করেছেন জেলার বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। যার মধ্যে, খাগড়াছড়ি শহরের উদ্যান সংরক্ষণ, ঈদগাঁও মাঠে নির্মিত বহুতল মার্কেট অপসারণ এবং পুকুর সংরক্ষনের দাবী অন্যতম।

শুক্রবার (৪ জুন)  সকালে শহরের শাপলা চত্বরে খাগড়াছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলনের ব্যানারে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

খাড়াছড়ির বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. সুধীন কুমার চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সুশাসনের জন্য নাগরিক (সুজন)’র খাগড়াছড়ির শাখার সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন আহম্মেদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা)’র খাগড়াছড়ি শাখার সাধারণ সম্পাদক গফুর আহম্মেদ, গবেষক ও উন্নয়ন কর্মী মথুর বিকাশ ত্রিপুুরা, খাগড়াছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলনের সভাপতি প্রদীপ চৌধুরী, সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু দাউদ ও সংগঠক অপু দত্ত।

অবৈধ বালু উত্তোলন বন্ধের জোড়ালো দাবী জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, প্রশাসনের নাকের ডগায় জেলার বিভিন্ন স্থান থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করছে একশ্রেণীর প্রভাবশালী ব্যক্তিরা। এছাড়াও কোন নিয়মের তোয়াক্কা না করে সম্পূর্ণ অবৈধভাবে কেন্দ্রীয় ঈদগাঁও মাঠ দখল করে বহুতল মার্কেট নির্মাণ করা হচ্ছে। এমনকি শহরের অগ্নিনিরাপত্তায় ব্যবহৃত দুটি পুকুরে মার্কেট নির্মাণের পায়তারাও চলছে। এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবি জানান বক্তারা।