শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

বান্দরবানের আলীকদমে দু’সময়ে পানি দান করছেন ওমর ফারুক

১০৭

॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,আলীকদম ॥

বান্দরবানের আলীকদম উপজেলায় পানির অভাবে দুর্ভোগে পড়েছে উপজেলার বিভিন্ন এলাকার সাধারণ মানুষ বিশেষ করে সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ড হইতে ৫ নং ওয়ার্ডের লোকজন ব্যবহারের পানি ও বিশুদ্ধ খাবার পানির সংকটে থাকা মানুষ গুলোকে পানি দান করছেন মোঃ ওমর ফারুক নামে এক ব্যাক্তি।

খোঁজ নিয়ে জানা যায়, আলীকদম উপজেলার বিভিন্ন পাড়া মহল্লায় স্থাপিত বেশির ভাগ রিংওয়েল এবং টিউবওয়েল গুলো চৈত্র মাস ও বৈশাখ মাস আসলে শুকিয়ে যায়। তেমনি আলীকদমের নদী, ঝিরি গুলোও শুকিয়ে গেছে, যার কারণ হলো ঝিরি গুলো থেকে একটি অসাধু চক্র নির্বিচারে অবৈধ ভাবে পাথর উত্তোলন এর ফলে ঝিরি ছড়া গুলো আগের মত স্বচ্ছ পানি ধরে রাখতে পারছে না,যার ফলে সামান্য বৃষ্টি হলে নদী বা ঝিরির ধারে অবস্থিত পাহাড় গুলো ধ্বংসে পড়ে নদী ও ছড়া গুলো ভরাট হয়ে যায় তখন শুকানো মৌসুমে পানির সংকটে পরে উপজেলার মানুষ গুলো।

পানবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মোঃ ওমর ফারুক এই মহা দুর্ভোগের সময় নিজস্ব পরিবহন নিয়ে ৩ হাজার লিটার পানি ধারণ ক্ষমতা সম্পূর্ণ গাজী ট্যাং নিয়ে প্রতিদিন সকাল বিকাল ২ বার করে বিভিন্ন পাড়া মহল্লা ও মসজিদে পানি পৌঁছে দিচ্ছেন। উপজেলার যেখানেই পানির সংকট সেখানেই পৌঁছে দিচ্ছেন পানি। বিভিন্ন এলাকায় এভাবেই মানুষের ঘরে ঘরে পানি দিচ্ছেন উমর ফারুক।

এদিকে খোঁজ নিয়ে জানা যায়, আলীকদমের পানবাজার, সিলেটি পাড়া, পাহাড়তলী পাড়া, আবুমাঝি পাড়া, কলারঝিরি পাড়া, আমতলী পাড়া, হাফেজের দোকান, আলী বাজার, পূর্ব পালং পাড়া, চম্পট পাড়া, আমতলী তঞ্চঙ্গ্যাঁ পাড়া, আশ্রয় ক্যাম্প এলাকা সহ বিভিন্ন এলকায় পানি সংকটাপন্ন হওয়ার পর থেকে তিনি বিশুদ্ধ খাবার পানি দিয়ে আসছেন।

আলীকদম পানবাজার এলাকার সুজন চৌধুরী এবং রিপন তঞ্চঙ্গ্যা জানান, আলীকদম উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর দেয়া টিউবওয়েল ও রিংওয়েল গুলো শুকনো মৌসুমে অকেজো হয়ে যায়। যার কারণে বিশুদ্ধ খাবার পানি ও নিত্য দিনের ব্যবহার পানির সংকট দেখা দেয়। আলীকদম উত্তপালং পাড়ার ইয়াছমিন আক্তার ও সাবেকু ন্নাহার বেগম বলেন, এলাকায় তীব্র পানির সংকট দেখা দিয়েছে। আশে পাশে কোন নদী ছড়া না থাকার কারণে ৩০ মিনিট সময় ধরে পায়ে হেটে বিশুদ্ধ খাবার পানিসহ ব্যবহারের পানি আনতে হয়।

ওমর ফারুক বলেন, মানবিকতায় বড় কিছু এবং মানুষের উপকার করতে পারলেই নিজেকে একজন সফল মানুষ হিসেবে মনে হয়। পানির এই সংকটাপন্ন মুহুর্তে প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাঝে কোনো উদ্যোগ দেখা নেই। আলীকদম উপজেলার বিভিন্ন প্রান্তে নিজস্ব খরচে যেখানে পানির সংকট সেখানে আমার লোকজন গিয়ে বিশুদ্ধ খাবার পানি ও নিত্য দিনের ব্যবহারের পানি পৌঁছে দিয়ে আসছে। উপজেলার যে সমস্ত রিংওয়েল ও টিউবওয়েল গুলো আছে সেগুলো মেরামত করে দিলে আলীকদম উপজেলায় তেমন পানির সংকট হবে না।