শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

রাঙ্গামাটিতে কর্মহীন গরীবদের পাশে জাতীয় পার্টি

৮০

॥নিজস্ব প্রতিবেদক ॥

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবজনিত দুর্যোগ মোকাবেলায় ও ঈদুল-ফিতর উপলক্ষে তৃনমূল পর্য্যায়ে কর্মহীন, গরীবদের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে।

বুধবার (১২মে) সকালে জাতীয় পার্টির বনরপা অস্থায়ী কার্যালয়ে রাঙামাটি জেলা জাতীয় পার্টির উদ্যোগে শতাধিক কর্মহীন গরিবদের এসব ত্রাণ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টি’র সভাপতি জনাব মোঃ হারুনুর রশীদ মাতব্বর,কেন্দ্রীয় সদস্য ও জেলা সাধারণ সম্পাদক বাবু প্রজেশ চাকমা,সহ-সাধারন সম্পাদক আলী মুদ্দিন মৃধা,জেলা সাংগঠনিক সম্পাদক সুশান্ত দেওয়ান(বাবুরাম),জেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সহ সম্পাদক জনাব মালেক সওদাগর,সেচ্ছাসেবক পার্টির সভাপতি সাইফুল ইসলাম সদর উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক বিমল কান্তি দেওয়ান(বিটু) পৌর কমিটির সাধারন সম্পাদক সুদীর্ঘ চাকমা, প্রজম্ম পার্টির সুগম চাকমা, ছাত্র বিষয়ক সম্পাদক দিপক চাকমা সহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীবৃন্দ।

এসময় বক্তারা বলেন সমাজের প্রতিটি ব্যাক্তি যে যার অবস্থান থেকে কর্মহীন হতদরিদ্র মানুষের পাশে দাড়ালে এই করোনার দুর্যোগের মুহুর্তে মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে। সরকারের পাশাপাশি বর্তমান পরিস্থিতি মোকাবেলায় সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান নেতৃবৃন্দরা এবং আসন্ন পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে রাঙামাটিবাসীকে শুভেচ্ছাও করোনা জনিত পরিস্থিতির থেকে উত্তলনের জন্য মঙ্গল কমনা করা হয়।