শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

আইমাছড়া ইউনিয়নে ঈদ উপহার পেল ৪শত ৪০ পরিবার

৬৮

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

রায়মড়ামাটির বরকল উপজেলায় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এবং আইমাছড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে জিআর ক্যাশ বরাদ্দকৃত অর্থ(২০২০-২১অর্থবছর)বিভিন্ন ওয়ার্ডে অতি দরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।

মঙ্গলবার (১১মে) সকালে আইমাছড়া ইউপি কার্যালয়ে এসব জি.াআর ক্যাশ বরাদ্দকৃত নগদ অর্থ প্রদান করেন আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর কুমার চাকমা।তারমধ্য আইমাছড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে ৫২ জন,২নং ওয়ার্ডে ৫৪ জন, ৩নং ওয়ার্ডে ৩৫জন, ৪নং ওয়ার্ডে ৩৬জন, ৫নং ওয়ার্ডে ৩৮জন, ৬নং ওয়ার্ডে ৩৫ জন, ৭নং ওয়ার্ডে ৬৪জন, ৮নং ওয়ার্ডে ৬৩ জন ও ৯নং ওয়ার্ডে ৬৩ জন মোট ৪শ ৪০ জনকে প্রতিজন ৪শ ৫০ টাকা করে ১লক্ষ ৯৮ হাজার টাকা প্রদান করা হয়।

এসময় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা রুশো খীসা এর তত্বাবধানে সাক্রাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবেশ ধন চাকমা, আইমাছড়া ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য রওশান আরা, ২নং ওয়ার্ডের সদস্য মোঃ মিজানুর রহমান, ৩নং ওয়ার্ডের সদস্য ভগনীসেন চাকমা,৪নং ওয়ার্ডের সদস্য কালি কুমার চাকমা, ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য শুভ মালা চাকমা,৫নং ওয়ার্ডের সদস্য মঙ্গলেশ্বর চাকমা,৭নং ওয়ার্ডের সদস্য করুনা লাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।