শিরোনাম
রোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষদীঘিনালায় বেসরকারি সংস্থা গ্রীণ হিল প্রকল্পের উদ্বোধনরামগড়ে পুকুরে পড়ে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুবান্দরবানে টোবাকো’র বিক্রয় প্রতিনিধি সাড়ে ৫ লাখ টাকা নিয়ে উধাওপানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণঅস্থায়ী বেইলি ব্রিজেই ৩ বছর পার কাপ্তাই ব্যাঙছড়ি সেতুর নির্মাণ কাজ শেষ হবে কবেখাগড়াছড়ির পানছড়ি সীমান্তে থেমে থেমে গুলিবর্ষণে আতঙ্কে জনসাধারণ

রাঙ্গামাটির বাঘাইছড়িতে ৩৮ বোতল দেশীয় কেয়ারু মদ জব্দ

॥ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের নলবনিয়া এলাকায় অভিযান চালিয়ে ৩৮ বোতল বাংলাদেশি কেয়ারু (ঈঅজঊড) মদ জব্দ করেছে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)। মঙ্গলবার (২১ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি মারিশ্যা ব্যাটালিয়নের একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা রাস্তার পাশে জঙ্গলে ১৮০ মিলিলিটার ধারণক্ষমতার ৩৮ বোতল বাংলাদেশি কেয়ারু মদ ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা মালিকবিহীন অবস্থায় এসব মদ জব্দ করেন। জব্দকৃত মদের আনুমানিক বাজারমূল্য ৫৭ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় মারিশ্যা জোন ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, দায়িত্বপূর্ণ এলাকায় চোরাকারবারিদের বিভিন্ন কৌশলে চোরাচালানের চেষ্টা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস-এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এদিকে বিভিন্ন সময় মাদক চোরাকারবারীদের এসব চোরাই মাদক ধরা পড়লেও এর সাথে জড়িতরা কোনভাবেই ধরা পড়ছেনা। এবারও আইনশৃংখলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে গেলে পরে পরিত্যক্ত অবস্থায় এসব মাদক জব্ধ করা হয়। স্থানীয়দের দাবি এসব ঘটনায় জড়িত যে-ই হোকা তাদেরও গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।