শিরোনাম
রোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষদীঘিনালায় বেসরকারি সংস্থা গ্রীণ হিল প্রকল্পের উদ্বোধনরামগড়ে পুকুরে পড়ে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুবান্দরবানে টোবাকো’র বিক্রয় প্রতিনিধি সাড়ে ৫ লাখ টাকা নিয়ে উধাওপানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণঅস্থায়ী বেইলি ব্রিজেই ৩ বছর পার কাপ্তাই ব্যাঙছড়ি সেতুর নির্মাণ কাজ শেষ হবে কবেখাগড়াছড়ির পানছড়ি সীমান্তে থেমে থেমে গুলিবর্ষণে আতঙ্কে জনসাধারণ

লামায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

॥ নিজস্ব প্রতিবেদক, লামা ॥
বান্দরবনের লামায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবিলায় কমিউনিটি পর্যায়ে পুলিশ সার্ভিস ডেস্কের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬ইং) লামা থানার হলরুমে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA)-এর সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়ছার হামিদ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলার পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা ট্রাফিকের পুলিশ পরিদর্শক (টিআই) গোবিন্দ চন্দ্র দাস, বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমির হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী লামা উপজেলা আমির কাজী মোহাম্মদ ইব্রাহিম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) লামা উপজেলা আহ্বায়ক নাজমুল ইসলাম এবং একতা মহিলা সমিতির পরিচালক আনোয়ারা বেগম।

এছাড়াও সভায় লামা উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ লামা থানার পুলিশ সদস্যরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার উপস্থিত শিক্ষার্থী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি তাঁর বক্তব্যে সমাজে মাদকের ভয়াবহ প্রভাব তুলে ধরে মাদক নির্মূলে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।

সভায় বক্তারা জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, ভুক্তভোগীদের প্রতি মানবিক আচরণ নিশ্চিতকরণ এবং পুলিশ সার্ভিস ডেস্কের সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।