শিরোনাম
রোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষদীঘিনালায় বেসরকারি সংস্থা গ্রীণ হিল প্রকল্পের উদ্বোধনরামগড়ে পুকুরে পড়ে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুবান্দরবানে টোবাকো’র বিক্রয় প্রতিনিধি সাড়ে ৫ লাখ টাকা নিয়ে উধাওপানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণঅস্থায়ী বেইলি ব্রিজেই ৩ বছর পার কাপ্তাই ব্যাঙছড়ি সেতুর নির্মাণ কাজ শেষ হবে কবেখাগড়াছড়ির পানছড়ি সীমান্তে থেমে থেমে গুলিবর্ষণে আতঙ্কে জনসাধারণ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

১২

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘জুলাই শহিদ দিবস’।
বৃহস্পতিবার (১৬জুলাই) সকাল ১১টায় মাদ্রাসার অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার অ্যাডহক কমিটির শিক্ষক প্রতিনিধি ও আরবি প্রভাষক মোঃ আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ কাজী মোঃ সলিম উল্ল্যাহ। এছাড়া বক্তব্য রাখেন আরবি প্রভাষক মোঃ আব্দুল করিম, প্রভাষক মোঃ রফিকুল ইসলাম এবং সহকারী শিক্ষক মোঃ আব্দুর রহিম।

প্রধান অতিথির বক্তব্যে মাদ্রাসার অধ্যক্ষ কাজী মোঃ সলিম উল্ল্যাহ বলেন, দীর্ঘ স্বৈরশাসনের পতনের আন্দোলনে এই দিনে প্রথম শহীদ যে আত্মত্যাগ করেছিলেন, তা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর আত্মদানের মধ্য দিয়েই জুলাই আন্দোলন নতুন গতি পায় এবং গণমানুষের অংশগ্রহণ আরও বেগবান হয়। জুলাইয়ের শহিদদের আত্মত্যাগ আমাদের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রেরণা জোগাবে। জাতি তাদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে চিরকাল স্মরণ করবে। আলোচনা সভা শেষে জুলাই শহিদদের রূহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার সহকারী মৌলভী মোঃ নজির আহাম্মদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইংরেজি প্রভাষক হোসেন আক্তার, বাংলা প্রভাষক আফজাল হোসেন, ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, আরবি প্রভাষক মোঃ মাইন উদ্দিন, আইসিটি প্রভাষক আব্দুল্লাহ আল মারুফ, সহকারী মৌলভী মোঃ মনিরুজ্জামান, সহকারী শিক্ষক শাহ আলম ও মোঃ আবুল হাসেমসহ মাদ্রাসার অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।