শিরোনাম
রোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষদীঘিনালায় বেসরকারি সংস্থা গ্রীণ হিল প্রকল্পের উদ্বোধনরামগড়ে পুকুরে পড়ে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুবান্দরবানে টোবাকো’র বিক্রয় প্রতিনিধি সাড়ে ৫ লাখ টাকা নিয়ে উধাওপানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণঅস্থায়ী বেইলি ব্রিজেই ৩ বছর পার কাপ্তাই ব্যাঙছড়ি সেতুর নির্মাণ কাজ শেষ হবে কবেখাগড়াছড়ির পানছড়ি সীমান্তে থেমে থেমে গুলিবর্ষণে আতঙ্কে জনসাধারণ

খাগড়াছড়ির রামগড়ে জুলাই শহীদ দিবস উদযাপন

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
যথাযত মর্যাদায় খাগড়াছড়ির রামগড়ে জুলাই শহীদ দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটির শুরুতে খাগড়াছড়ির একমাত্র জুলাই যোদ্ধা শহীদ আবদুল মজিদের কবর জিয়ারত করা হয়। বৃহস্প্রতিবার (১৬জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরবর্তীতে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম। উপজেলা আইসিটি কর্মকর্তা রেহান উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ জসিম উদ্দিন, রামগড় থানার অফিসার ইনচার্জ মোঃ নাজির আলম, রামগড় প্রেসক্লাবের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন, জুলাই শহীদ আবদুল মজিদের পিতা সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় আরো উপস্থিত ছিলেন সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা – কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, রাজনৈতিক, সামজিক নেতৃবৃন্দ ও সাংবাদিক বৃন্দ। সভায় জুলাই শহীদদের স্মরণে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া-মুনাজাত ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।