শিরোনাম
রোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষদীঘিনালায় বেসরকারি সংস্থা গ্রীণ হিল প্রকল্পের উদ্বোধনরামগড়ে পুকুরে পড়ে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুবান্দরবানে টোবাকো’র বিক্রয় প্রতিনিধি সাড়ে ৫ লাখ টাকা নিয়ে উধাওপানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণঅস্থায়ী বেইলি ব্রিজেই ৩ বছর পার কাপ্তাই ব্যাঙছড়ি সেতুর নির্মাণ কাজ শেষ হবে কবেখাগড়াছড়ির পানছড়ি সীমান্তে থেমে থেমে গুলিবর্ষণে আতঙ্কে জনসাধারণ

রাঙ্গামাটির রাজস্থলীতে সেনাবাহিনীর ত্রাণ সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান

॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাই জোনে অধীন রাজস্থলী আর্মি ক্যাম্প এলাকায় সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় চলমান দুর্গম পাহাড়ি এলাকায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ ও শুকনো খাদ্যসামগ্রী এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬জুলাই) সকাল সাড়ে ১১ ঘটিকা হইতে কাপ্তাই জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ নাজমুল কাদির শুভ, পিএসসি এর দিকনির্দেশনায় এসব ত্রাণ প্রদান করা হয়।

ত্রাণ বিতরণ করার সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সাবজোন জেসিও মিজানুর রহমান, সার্জেন হুমায়ন, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, সাবেক ভাইস চেয়ারম্যান অনুচিং মারমা, উদয় মেম্বার সহ ক্ষতিগ্রস্থ পরিবার।

ত্রাণ কার্যক্রমে পরিচালিত এ মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় জোনের দায়িত্বপূর্ণ ঘিলাছড়ি ইউনিয়নের মহাজন পাড়ায় ক্ষতিগ্রস্ত পরিবারসমূহকে সহায়তা প্রদান করা হয়। এ সময় রাজস্থলী সাব জোনের অধিনায়ক মেজর মোঃ হাফিজ এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আনুষ্ঠানিকভাবে ত্রাণ সামগ্রী ও শুকনো খাদ্যসামগ্রী নগদ অর্থ বিতরণ করেন। সর্বমোট ২০টি ক্ষতিগ্রস্ত পরিবার মানবিক সহায়তা গ্রহণ করেছেন। দুর্যোগকালীন সময়ে দুর্গত মানুষের পাশে থেকে তাদের দুর্ভোগ লাঘবে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও জনসাধারণের প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে সেনাবাহীর বরাতে জানাযায়।