শিরোনাম
খাগড়াছড়ির রামগড়ে জুলাই শহীদ দিবস উদযাপনখাগড়াছড়ির মাটিরাঙ্গায় ‘জুলাই শহিদ দিবস’ পালিতরাঙ্গামাটির রাজস্থলীতে সেনাবাহিনীর ত্রাণ সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদানবাঘাইছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিজিবি’র ত্রাণ বিতরণরাঙ্গামাটির লংগদুতে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠিতরাঙ্গামাটির লংগদুতে বন্যা পরিস্থিতি পরিদর্শনে পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালবিলাইছড়িতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণআছেতো তথ্য অধিকার আইন, তথ্য লুকিয়ে রাখছে কি রাঙ্গামাটি জেলা পরিষদ ?আজকের শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামীর দক্ষ নেতৃত্ব গড়ে উঠবে: ইউএনও রাজস্থলীকাপ্তাইএ দূর্যোগে মানুষের স্বাস্থ্য সুরক্ষায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন

রাঙ্গামাটির লংগদুতে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত

॥ লংগদু উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির লংগদুতে যথাযথ মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০ ঘটিকায় লংগদু উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হর্টিকালচার হলরুমে এই সভাটি অনুষ্ঠিত হয়।

লংগদু উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা নাছির উদ্দিন, লংগদু সরকারি মডেল ডিগ্রি কলেজের প্রিন্সিপাল ওসমান গনি, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমান, উপজেলা উদ্যানতত্ত্ববিদ আসিফ মাহমুদ, লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা জুলাই বিপ্লবের বীর শহিদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, জুলাই শহিদদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা আজ এক নতুন বাংলাদেশ পেয়েছি। এই নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে এবং শহিদদের স্বপ্নের বৈষম্যহীন দেশ গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে জুলাই আন্দোলনে শাহাদাতবরণকারী সকল শহিদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা নিশ্চিত করতে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।