শিরোনাম
রোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষদীঘিনালায় বেসরকারি সংস্থা গ্রীণ হিল প্রকল্পের উদ্বোধনরামগড়ে পুকুরে পড়ে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুবান্দরবানে টোবাকো’র বিক্রয় প্রতিনিধি সাড়ে ৫ লাখ টাকা নিয়ে উধাওপানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণঅস্থায়ী বেইলি ব্রিজেই ৩ বছর পার কাপ্তাই ব্যাঙছড়ি সেতুর নির্মাণ কাজ শেষ হবে কবেখাগড়াছড়ির পানছড়ি সীমান্তে থেমে থেমে গুলিবর্ষণে আতঙ্কে জনসাধারণ

রাঙ্গামাটির লংগদুতে বন্যা পরিস্থিতি পরিদর্শনে পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

১৪

॥ লংগদু উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির লংগদু উপজেলার বন্যা পরিস্থিতি ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল। বুধবার (১৫জুলাই) সফর কালে তিনি বন্যাকবলিত ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

লংগদু উপজেলা বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে ত্রাণ বিতরণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপু, লংগদু জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ, রাঙ্গামাটি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু নাছির, রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড.মামুনুর রশিদ, লংগদু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহাঙ্গীর হোসাইন। এছাড়াও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে লংগদু উপজেলা মাঠ প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রাথমিক পর্যায়ে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের হাতে জরুরি ত্রাণ সামগ্রী তুলে দেন পার্বত্য প্রতিমন্ত্রী। তিনি আশ্বাস দিয়ে বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত উপজেলার প্রতিটি ইউনিয়নের একটি পরিবারও ত্রাণ থেকে বঞ্চিত হবে না, পর্যায়ক্রমে সবার মাঝেই ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে।

উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, বিএনপি জনগণের রাজনীতি করে, কারণ জনগণই এ দেশের একমাত্র মালিক। দেশের এই দুঃসময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান শক্ত হাতে হাল ধরেছেন। জনগণের সহযোগিতা ও সমর্থন পেলে আগামী পাঁচ বছরে লংগদু উপজেলার উন্নয়নে কোনো ঘাটতি থাকবে না। সড়ক যোগাযোগ ব্যবস্থা সচল করার ওপর জোর দিয়ে তিনি বলেন, নানিয়ারচর থেকে লংগদু সড়কটি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে।