শিরোনাম
রোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষদীঘিনালায় বেসরকারি সংস্থা গ্রীণ হিল প্রকল্পের উদ্বোধনরামগড়ে পুকুরে পড়ে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুবান্দরবানে টোবাকো’র বিক্রয় প্রতিনিধি সাড়ে ৫ লাখ টাকা নিয়ে উধাওপানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণঅস্থায়ী বেইলি ব্রিজেই ৩ বছর পার কাপ্তাই ব্যাঙছড়ি সেতুর নির্মাণ কাজ শেষ হবে কবেখাগড়াছড়ির পানছড়ি সীমান্তে থেমে থেমে গুলিবর্ষণে আতঙ্কে জনসাধারণ

বাঘাইছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিজিবি’র ত্রাণ বিতরণ

১২

॥ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬ নং সাজেক ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়ন পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে বাঘাইহাট ব্যাটালিয়ন এর উদ্যোগে ৫৪ বিজিবির প্রশিক্ষণ মাঠে অত্র ইউনিয়নের অর্ধ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়ের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন ফারুকী, মেডিকেল অফিসার ক্যাপ্টেন হাসান ইমাম, সহকারী পরিচালক ওমর ফারুক সহ অত্র ব্যাটালিয়নের বিভিন্ন কর্মকর্তা।

জোন অধিনায়ক মহিউদ্দিন ফারুকী বলেন, বিজিবি সিমান্ত রক্ষার পাশাপাশি যে কোন প্রাকৃতিক দুর্যোগ জন সাধারণের পাশে দাড়িয়ে থাকে, ভবিষ্যতেও এ ধারা অব্যহত থাকবে।

বিজিবর ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাউল ১০ কেজি, তেল ১ লিটার, আলু ২ কেজি, ডাল ১ কেজি, গুড় ৫০০ গ্রাম, চিড়া ১ কেজি। বিজিবি’র দেওয়া ত্রাণ পেয়ে ক্ষতিগ্রস্ত মানুষ তাঁদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।