শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

পাহাড়ে আমামীলীগের সমর্থক পারসেন্টেজতো কমিতে কমিতে ধরিয়া রাখনও মুশকিল হইয়া পড়িবে

৪৬

ক্রিং ক্রিং, এ্যঁ…লো, কি গো জেঠা তুমি ঠিক আছোতো, গত সপ্তাহের খবরাখবর লইয়া তোমাগোর দরবারে আবারো কারেন্ট হাজির হইয়াছি। কোভিট-১৯ তো কষিয়া চালাইতেছে তয় দুর্বলও হইতেছে। তার মইধ্যে সমাজের দু¯ৃ‹তকারী, ধর্ষক, বখাটে, ইভটিজার, লুটপাটকারী, মাদক বিক্রেতা, টেন্ডারবাজ, তেলবাজ, অস্ত্রবাজ, দালালবাজ, ভুমিদস্যু, চাঁপাবাজগোর বিষয়ে দু-চারটি কথা ক্রমান্বয়ে লিখিয়াই যাইতেছি। ভাই পো-রে, আইন আছে কঠোর দমন নাই, নিপীড়ন, নির্যাতন, বিতারণ আছে ভালো শাসন নাই। পাহাড়ের চুড়ায়, খাদে, চিপায়, নালায়, ঝিড়িতে, হ্রদের ধারের অভাগা জেঠা জেঠিরা কোন দুনিয়ায় তাইনেরা বসবাস করিতেছে বলিয়া খালি অভিযোগ আর অভিযোগ। আমিও শাররীক মানসিক অর্থনৈতিক বেকায়দায়, শক্ত করিয়া কলমও ধরিতে পারিতেছিনা। ভক্তরাও খালি কহেন অ-জেঠা আমরা বাঁচি, মরি আর ঝুলিয়া থাকি আপনে অন্তত ভালা থাকিবেন। ঐ জেঠা জেঠিগোরে কি বলিব আমিও বিপদ সামলাইতেই পারিতেছিনা। ভাইপো-রে বুড়ো বুড়িরাই কহিত যে নাকি সহে সে নাকি বরকত পাইয়া থাকে। বহু হর্তাকর্তা আইজ দিতাছি কাইল দিতাছি বলিয়া চড়কারমতন ঘুরাইতেছে, আবার দুই চাইর কলম লেখিলেই খালি কহেন অ জেঠা, গা তো পোড়াইতেছে। আমিওযে পুড়িয়া মরিতেছি, সইতেও পারিতেছি না, বরকতও পাইতেছি না, কিছু বলিতেও পারিতেছিনা, জমাজাটিও করিতে পারিতেছিনা, খালি চিন্তা, আর চিন্তা….

ভাই পো-রে পুরানে বুড়ো-বুড়িরা কহিতো ওজন বুঝে ভোজন দে, মন বুঝে ধন দে, লা-আ-ভ বুঝে ঝাঁপ দে। এক দিকে জেঠা জেঠিগোর ঠেলাগুতো অন্য দিকে ভাই পো আর পাবলিকের ওয়েটিং, এইসব চিন্তা লইয়া অধিক সময় চোখের পাতা রাইতেও খাড়াইয়া থাকে। আবার ফিজিসিয়ান কহিলেন জেঠির প্রেসার নাকি এখন হাই, তাই তাইনের চিল¬া-ফাল¬াও হাইফাই। আমি কি সমাজের জেটা জেঠিগোর সুখ দুঃখের কথা লিখিব নাকি জেঠিরে সামাল দিব ঐ হিসাবও মিলাইতে পারিতেছি না। প্রতিদিনই ভোর সকালেও দেখি জেঠি বুকে হাত দুইখান লইয়া ঘুমের ঘোরেও যেন জেঠারে ঘায়েল করিতে পরিকল্পনা করিতেছে। জেঠাও হ¹ল মানুষ-আমানুষগোর খবরাখবর লইয়া বাড়ি ফিরিলেও রাইতে তাইনের সেবাও করিতে হইতেছে। আবার বহুত জেঠা-জেঠি কহিলো তাইনেগোরে নাকি প্রেসক্রাইব করিতে, জেঠি হইতে কিভাবে রক্ষা পাওন যায়। এই হইলো কাটা ঘা’এ নুন ছিটানো। আরে জেঠার নিজের প্রেসক্রাইব কারে জমা করিবো হেই চিন্তা লইয়া উপর ওয়ারার দেয়া বে¬ক চুল হোয়াইট হইতেছে তার মইধ্যে জেঠা-জেঠিগোর যত তালিমালি। এত সেবা করিতে হইলে জেঠার অবস্থাটা কে দেখিবে। রাইতে জেঠিরে দু চারটি কথা শুনাইয়া দিলেই পেট্রোল বোমার মতন ঢাস ঢাস করিতে করিতে জীবনটারে ঠাঁসা বানাইয়া দেয়। হেই সময় মনে হয় লাইফটা রেস্টুরেন্টের পরটার মতন হইতেছে। সকালে বিছানা ছাড়িতে দেরি হইয়া পড়ে। পাহাড় পর্বতের খেটে খাওয়া মানুষ অমানুষগোর সুখ দুঃখের খবর হ¹ল জেঠাগোর নিকট উত্তাপন করিতে হিমশিমও খাইতেছি। নতুন করিয়া বিশে^র ভাইরাস করোনাতো কারো কথাই শুনিতে চাহে না। খালি ধরে আর মারে। মরিলে নাকি ছুতেও পারে না। মানুষের দেহে থাকা ভাইরাসগুলোর মানবতা কিছুটা থাকিলেও এই ভাইরাসের দেখি মানবতার মা-ও নাই, বাপও নাই। আবার কুঞ্জ হইতে বাহির হইলেই ভাইপোগোর নজরবন্দি, তার মইধ্যে বিনা বেতনে চাকুরী ব্যাটা ছোট্ট জেঠার পাঠশালায় কামিং গোইং আপাতত বাদ। যত নষ্টের মূল হইলো করোনা। বেকার এই ছোট্ট জেঠাও দেখি করোনার বান লইয়া খালি প্রশ্নের রান করিতে ওস্তাদ, খালি বায়না ধরে জঙ্গল দেখবো, পাহাড় নদী নালা দেখবো। আমি জেঠা কোন খানে লুকাইবো, খুবই চিন্তায় আছি…

মিলটন জেঠা কহিলো, মহালছিতে কিশোরী ধর্ষণ ঘটনা লইয়া স্থানীয় আমামীলীগের নেতা দ্বারা সালিশে ১০ হাজার টাকা জরিমানার ঘটনায় ক্ষোভের দানা বাঁধিতেছে। ধর্ষীতা অসহায় দরিদ্র পরিবারের মাইয়্যা ভয়ে থানায় মামলাও করিতে পারিতেছে না। আমাগো অপধার্থ সাংবাদিক জেঠারাও ভয়ে নাকি তটস্থ। পাহাড়ের জেঠিরা প্রশ্ন করিতেছে অপরাধীরে ধরাই না দিয়া রতন শীলরে বিচারকের দ্বায়িত্ব কে দিয়াছে। আমাগো পুলিশ জেঠারা বসিয়া বিসয়া কি তামাসা দেখিতেছে। কথা হইলে যারা অপকর্মকে প্রশ্রয় দিতাছে তাঁগোরেও বিচারের কাঠ গড়া দাঁড় করনের দরকার, চিন্তায় আছি…

আমাগো মন্ত্রী জেঠা কহিলো শেখ হাসিনার সরকার দেশের একটি কুঁড়ে ঘরকে নাকি অন্ধকারে রাখিবেনা। যেইখানে বিদ্যুতের খুঁটি যাইবে না সেইখানে সোলার যাইবে। পার্বত্য চট্টগ্রামের ৪৩ হাজার পরিবার সোলারের আলোয় আলোকিত হইবে। যাউ¹া অন্ত মোমবাতির দাম কমিবে। কথা হইলো রাতের অন্ধকারতো মুছিবে সমাজে আকাম ঘটনার অন্ধকার মোচনের কড়া ব্যবস্থা লইতে হইবে, চিন্তায় আছি…

কুজেন্দ্র জেঠা কহিলো শুধু গাছ কাটিলেই হইবে না লাগাইতেও হইবে। পরিবেশের ভারসাম্য রক্ষা করিতে হইলে বিপদ হইতে বাঁচিতে হইলে বৃক্ষরোপন চালইতে হইবে। তাইনে গেল বুধবার খাগড়াছড়ি পাহাড়েরর দীঘিনালায় কাঠ ব্যবসায়ী ভাইদের ভবন উদ্বোধনে এইসব কহিলেন। কথা হইলো গাছ চোর, বাঁশ চোরদের বিরুদ্ধে কঠোর না হইলে কোনডারই ঠিক থাকিবে না, চিন্তায় আছি…

মুছা জেঠা কহিলো লংগদু উপজেলা পরিষদের চেয়ারমন আব্দুল বারেক সরকারের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করিয়াছে। বারেক জেঠা নাকি এক দরিদ্র জেঠারে শালিসের নামে লাঠিসোঁটা দিয়া প্রতিবন্ধীরে নাকি বেধরক পিটাইয়াছে। বেচারা পিটুনি খাইয়া আদালতে নালিশ করিলে বারেকের এই অবস্থা হইয়াছে। কথা হইলো বারেক সরকাররাই আওয়ামীলীগ সরকারের দূর্নাম রটাইতেছে। ক্ষমতা পাইয়া জেঠা-জেঠিগোর সক্ষমতারেও ভুলিয়া গিয়াছে। যা মনে হইতেছে এখন ঠেলার নাম হইলো ছেড়ে দে বাবা পদপদবী লইয়া বাঁচি। কিন্তু আদালত কি ছাড়িবার প্রতিষ্ঠান, চিন্তায় আছি…

ইসলাম জেঠা কহিলো লামায় বিধবা ত্রিপুরা নারীরে ধর্ষণ ঘটনায় জড়িত নরুইল¬াকে পুলিশ আটক করিয়াছে। হেইখানে জেঠা-জেঠিগোর খাতায় পুলিশের সুনাম লেখা হইয়াছে। কথা হইলো আমাগো পুলিশ জেঠারা চাইলেই মাটির গর্ত হইতেও আসামী তুলিয়া আনিতে পারিবে, চিন্তায় আছি…

আমাগো মাত্তাল লেদু জেঠা কহিলো এই সপ্তহ তো খালি আমামীলীগের সমর্থিত চেয়ারমন ভাইস চেয়ারমন আর মহালছড়িও যোগ হইয় পাহাড়ে দূর্নামের কথা চালাচলি চলিতেছে। মাত্তাল লেদু মধু খাইলেও হুঁস জ্ঞান ঠিকই আছে। মাহলচড়িতে নারী ধর্ষণ ঘটনার বিচার সরকার কি রতন শীলরে দিয়াছে। ব্যটার ক্ষমতার দাপটেতো প্রশাসনও চেপটা হইতেছে। পাহাড়ে আমামীলীগের সমর্থক পারসেন্টেজতো কমিতে কমিতে ধরিয়া রাখনও মুশকিল হইয়া পড়িবে। কথা হইলো এইসব ভদ্র সাধুরাইতো আমামীলীগের পদস্ত নেতাগোর সুযোগ লইয়া এখন দলেরে বদুসদু করিয়া ছাড়িতেছে, চিন্তায় আছি…

বদি জেঠা কহিলো শহরের ইয়াবার কারবারতো আবারো জমাট বাঁধিয়াছে। নানান কৌশল পল্টাইয়া খেমতা ব্যবহার করিয়া পোলাপাইন এই কারবার চালাইয়া যাইতেছে। আমাগো থানায় পুলিশ কর্তা জেঠার অভাব না থাকিলেও ইয়াবা কারবারি ধরিতে অভাব দেখা যাইতেছে। না হইলে মাদক নিয়ন্ত্রণ দপ্তরের এক জেঠা ১৫০ পিস ইয়াবাসহ সাজ্জাদ (২৮) জেঠারে কিভাবে আটক করিয়াছে। কথা হইলো যারে যে গিলিতে পারে তাইনেগো কি, এই হইলো অবস্থা, চিন্তায় আছি…

গোপাল জেঠা কহিলো, সন্ধ্যার পর হইতে রাস্তাঘাটে ইয়া বড় বড় গরুর পাল দল বাঁধিয়া রাস্তা দখল করিয়া যান চলাচলে বান মারিতেছে। আমাগো পৌরসভাও গরুধরিতে মাইকিং করিয়াছে। গরুর কর্তা জেঠা-জেঠিরাও চুপ রহিয়াছে। কথা হইলো এই বেপরোয়া গরুরদলরে খোঁয়াড়ে দিকে কে। মনে হইতেছে কেউ ফুঁস খাইলে হ*ুস ধরিবে, চিন্তায় আছি…

দেব জেঠা কহিলো, খাগড়াছড়ির গুইমারায় জেন্দ্র জেঠা নিহদ ঘটনা লইয়া তলে তলে ক্ষোভের জন্ম হইতেছে। পরিবার দাবি করিতেছে হত্যা করা হইয়াছে। ঘটনা লইয়া পুলিশ জেঠারাও চিন্তায় পড়িয়াছে। তয় গোয়েন্দা তদন্ত কড়া চালাইলে আসামী ধরা পড়িবে, চিন্তায় আছি…

লামায় চোরের খপ্পরে পড়িয়া আমাগো প্রধানমন্ত্রীর দেয়া করোনা সহায়তার টাকা হারাইয়াছে বহু হতদরিদ্র মানুষ। টাকা জইন্য এখন প্রশাসনে দুয়ারে কড়া নাড়াইতেছে। আব্দুইলাতো পাক্কা চোরা ট্রেনিং বানাইয়া অন্যের পকে ফক্কা করিতেছে। এই ডিজিটাল চোর-রে ভালা করিয়া ধোলাই চালাইলে দরিদ্রের টাকা বাহির করিয়া দিবে, চিন্তায় আছি…

সুশান্ত জেঠা কহিলো যুবলীগ নেতা হত্যা ঘটনায় আলীকদমের বিক্ষোভ চলিতেছে। আমামীলীগের হ¹ল কমিটির নেতা-কর্মীরা বিক্ষোভ অব্যাহ রাখিয়াছে। যে কোন ভাবেই হত্যাকারীদের আটক করিতে দাবি জানাইয়াছে। পার্বত্য চট্টগ্রামে হুট করিয়া বিক্ষিপ্ত ঘটনায় পাহাড় উত্তপ্ত হইতে বসিয়াছে। আমাগো প্রশাসন দ্রুত ব্যবস্থা না লইলে অবস্থার অবনতি ঘটিবে, চিন্তায় আছি…

ভাইপো রে পার্বত্য এলাকায় আরো কতো কান্ডকারখানা দেখিতে শুনিতে হইবো বুঝিতে পারিতেছিনা। রাজনীতির মাঠতো হঠাৎ করিয়া চুড়ান্ত গরম হইয়া পড়িবে। ঐ গরমে কে পোড়া আর কে আধপোড়া হইবে পাবলিক জেঠারা ডরে ভয়ে দিনাতিপাত করিতেছে। প্রত্যন্ত অঞ্চলের অনেক জেঠা জেঠি কহিলেন সন্ধ্যার পর অনেকে ডরে ভয়ে স্থান ত্যাগ করিয়াও রাত্রি যাপন করিতেছে। আধিপত্য, চাঁদাপত্য, ঘায়েলপত্য, খাদ্যপত্য নানান অপকর্মপত্যর বিস্তার লইয়া কয়েক গ্রুপতো ফটর ফটর করিয়া খালি মানুষ মারিতে ওস্তাদ, ভাই-পো রে খালি দুঃখ আর দুঃখ লইয়া আরো বহুত ঘটনা বাকি থাকিলেও আইজ এই পর্যন্ত লিখিয়া ইতি টানিতেছি, তবুও চিন্তায় আছি….

ইতি-
পা.স.চি.জে.মি.ব.
৬ সেপ্টেম্বর, ২০২০ খ্রিঃ

ই-পিসি/আর