শিরোনাম
পানছড়িস্থ ৩ বিজিবি’র ৭৮ বছরের গৌরবের পথচলায় মুক্তিযুদ্ধ ও শহীদদের শ্রদ্ধাভরে স্মরণযুব সমাজ কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেখাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন, ১৩ যুবক-যুবতী পেলেন ১৪ লক্ষ টাকার ঋণকাপ্তাইয়ে জাতীয় যুব দিবস উদযাপন ও যুবদের মাঝে ঋণের চেক বিতরণখাগড়াছড়ির রামগড়ে গাঁজা ভর্তি প্রাইভেটকার সহ যুবক আটকরাঙ্গামাটিতে পাসের হারে শ্রেষ্ঠ কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজরাঙ্গামাটির কাপ্তাইয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তারএম এন লারমা পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বনির্বাচনী সকল ওয়াদা পূরণ করা হবে: দীপেন দেওয়ান এমপিকাপ্তাই উপজেলার ভলুকিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এমপিওভুক্ত করার আশ্বাস

পানছড়িস্থ ৩ বিজিবি’র ৭৮ বছরের গৌরবের পথচলায় মুক্তিযুদ্ধ ও শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ

১

॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
প্রতিষ্ঠার ৭৮ বছর পূর্তি উদযাপন করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)। দীর্ঘ পথচলায় সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও অবৈধ অস্ত্র উদ্ধার, আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নানা সাফল্যের কথা তুলে ধরেছে ব্যাটালিয়ন কর্তৃপক্ষ। রবিবার (১ নভেম্বর) ব্যাটালিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর শুরুতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন পানছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম। পরে দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। দুপুরে ব্যাটালিয়ন সদরে প্রীতিভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওয়ার্দুল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেক্টর কমান্ডার কর্নেল ইফতেখারুল আলম বেগ্, পিএসসি।

ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, গত এক বছরে প্রায় এক কোটি টাকার বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল এবং ৪ হাজার ১৫৫ ঘনফুট অবৈধ কাঠ আটক করতে সক্ষম হয়েছে ৩ বিজিবি। সম্প্রতি পৃথক দুটি অভিযানে একটি এসএমজি ও ১ হাজার ৫০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। এছাড়া গত ১৯ মে ২০২৬ তারিখে দুইজন সশস্ত্র জেএসএস সদস্য একটি অ্যাসল্ট রাইফেল, একটি শটগান, ১৮৮ রাউন্ড গুলি, ২৫ রাউন্ড রাবার বুলেট এবং শটগানের ৩৯ রাউন্ড গুলিসহ আত্মসমর্পণ করেন।

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় আইনশৃঙ্খলা রক্ষা এবং বেসামরিক প্রশাসনকে সহযোগিতায় পেশাদারত্বের পরিচয় দিয়েছে ব্যাটালিয়নটি। পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিতকরণ, পূজা-পার্বণসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে নিরাপত্তা প্রদান এবং চোরাচালান প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এদিকে, ২০২৬ সালে অনুষ্ঠিত চট্টগ্রাম রিজিয়ন আন্তঃব্যাটালিয়ন আজান ও কেরাত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এবং আন্তঃব্যাটালিয়ন ফায়ারিং প্রতিযোগিতায় রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছে পানছড়ি ব্যাটালিয়ন। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে ব্যাটালিয়নের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধ ও বিভিন্ন অভিযানে আত্মত্যাগকারী শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। ভবিষ্যতেও বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক এই মূলমন্ত্রকে সামনে রেখে দেশমাতৃকার সেবায় নিষ্ঠা, সততা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।