শিরোনাম
পুলিশ বা প্রশাসন একা মাদক নির্মূল করতে পারবে নাজিয়াউর রহমানের প্রতিষ্ঠিত যুব কমপ্লেক্সই আজকের যুব উন্নয়ন অধিদপ্তর: দীপন তালুকদারপানছড়িস্থ ৩ বিজিবি’র ৭৮ বছরের গৌরবের পথচলায় মুক্তিযুদ্ধ ও শহীদদের শ্রদ্ধাভরে স্মরণযুব সমাজ কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেখাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন, ১৩ যুবক-যুবতী পেলেন ১৪ লক্ষ টাকার ঋণকাপ্তাইয়ে জাতীয় যুব দিবস উদযাপন ও যুবদের মাঝে ঋণের চেক বিতরণখাগড়াছড়ির রামগড়ে গাঁজা ভর্তি প্রাইভেটকার সহ যুবক আটকরাঙ্গামাটিতে পাসের হারে শ্রেষ্ঠ কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজরাঙ্গামাটির কাপ্তাইয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তারএম এন লারমা পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব

পুলিশ বা প্রশাসন একা মাদক নির্মূল করতে পারবে না

১

॥ কবির হোসেন, কাপ্তাই ॥
মাদক ক্রেতা বিক্রেতারা সমাজকে অনিরাপদ করে তুলছে। মাদকাসক্তরা নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে চুরি, ছিনতাই, সহিংসতা ও অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে। সমাজের সচেতন ব্যক্তিরা এগিয়ে না আসলে যুব সমাজকে রক্ষা করা কঠিন হয়ে পড়বে। কাপ্তাইয়ে মাদক মুক্ত সমাজ গঠনে যুব সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। রাইখালী সেতু বন্ধন সংঘের আয়োজনে সোমবার (২নভেম্বর) সকাল ১০ টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে রাইখালী ইউনিয়নে সুন্দর সমাজ গঠনে যুব সমাজ গঠনে যুব সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভায়। এতে সভাপতিত্ব করেন সেতু বন্ধন সংঘের সভাপতি জাহাঙ্গীর আলম। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড. মোঃ এনামুল হক হাজারী। বিশেষ অতিথি’ও বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন, রাইখালী ইউনিয়ন বিএনপি’র সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ আবুল হাসেম মেম্বার। এসময় সেতু বন্ধন সংঘের সাধারণ সম্পাদক অনুপম রাই চৌধুরী, অর্থ সম্পাদক অনুপ দত্ত সহ-সভাপতি মোঃ মুনসুর, সংঘের সদস্য সহ বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব যুবতীরা উপস্থিত ছিলেন। সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা খায়রুল আলম সভার সঞ্চালনা করেন।

আলোচনা সভায় বক্তরা বলেন, মাদকাসক্ত ব্যক্তি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে চুরি, ছিনতাই, সহিংসতা ও অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে। এরা আমাদের সমাজকে অনিরাপদ করে তুলছে। সন্তানদের প্রতি অভিভাবকদের নজরদারি বাড়াতে হবে। তারা কার সাথে মেলামেশা করছে, কোথায় যাচ্ছে সে বিষয়ে সচেতন থাকতে হবে। পুলিশ বা প্রশাসন একা মাদক নির্মূল করতে পারবে না। মাদকের বিরুদ্ধে আমাদের সবাইকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। যুব উন্নয়নের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে যুব সমাজকে আত্মকর্মী হতে হবে। নিজে স্বাবলম্বী হওয়া এবং মানুষের সেবায় কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।