॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ কাজল (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর ১২টার দিকে কর্ণফুলী সরকারি কলেজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তার মোহাম্মদ কাজল কর্ণফুলী সরকারি কলেজ এলাকায় বসবাস করে। অভিযোগ রয়েছে, মোহাম্মদ কাজল প্রায় ৯ বছর আগে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে দ্বিতীয় স্ত্রীকে বিয়ে করতে বাধ্য হয়ে প্রথম স্ত্রীকে তালাক দেয়। মোহাম্মদ কাজল ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় এবারও গ্রেফতার হয়েছে। তিনি চার সন্তানের জনক বলে কাপ্তাই থানা পুলিশ জানিয়েছে। ধর্ষণ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, গ্রেপ্তারকৃত মোহাম্মদ কাজল কাপ্তাই থানায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শিশুটিকে ধর্ষণের কথা স্বীকার করেছেন। শিশুটির পিতা ও এলাকাবাসী অপরাধের সুষ্ঠু তদন্ত করে আইন অনুযায়ী দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।