শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই ফার্মেসীকে ৭ হাজার টাকা জরিমানাবান্দরবানের রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্তদীঘিনালায় বেসরকারি সংস্থার প্রকল্প অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভালংগদু জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতকাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণখেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

লামায় ৫টি তক্ষক সহ ৩ জনকে আটক করেছে পুলিশ

৬৫

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

বান্দরবানের লামা উপজেলায় বিরল প্রজাতির ৫টি তক্ষক সহ তিনজনকে আটক করেছে গজালিয়া ফাঁড়ির পুলিশ। রবিবার (৬সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৮টায় উপজেলার গজালিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাইশপারি রাস্তার মাথা নামক স্থান থেকে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, গজালিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মোহাম্মদ পাড়ার মৃত বিল্লাল এর ছেলে মোঃ নুরুজ্জামান (২৫), ঝালকাঠি জেলার নলচিটি থানার কামদের পুর এলাকার মোঃ খালেক হাওলাদার এর ছেলে মোঃ খাইরুল হাওলাদার ও ঝালকাঠি জেলার নলচিটি থানার কামদের পুর এলাকার মুজে আলী হাওলাদার এর ছেলে মোঃ আলকাছ হাওলাদার।

গজালিয়া পুলিশ ফাঁড়ির আইসি (পুলিশ পরিদর্শক) বিল্লাল সিকদার বলেন, ইউনিয়নের মোহাম্মদ পাড়া হতে স্থানীয় ও বাহিরের কিছু লোক মিলে কয়েকটি তক্ষক পাচার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এএসআই রিন্টু দাশ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৫টি বিরল প্রজাতির তক্ষক (টক্কর) পাওয়া যায়। এসব তক্ষক সহ রাতেই তিনজনকে লামা থানায় হস্তান্তর করা হয়।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, তাদের বিরুদ্ধে বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে মামলা করা হয়েছে।

ই-পিসি/আর