শিরোনাম
রাঙ্গামাটিতে পাসের হারে শ্রেষ্ঠ কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজরাঙ্গামাটির কাপ্তাইয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তারএম এন লারমা পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বনির্বাচনী সকল ওয়াদা পূরণ করা হবে: দীপেন দেওয়ান এমপিকাপ্তাই উপজেলার ভলুকিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এমপিওভুক্ত করার আশ্বাসলংগদুতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ও নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভাযানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রী

রাঙ্গামাটিতে পাসের হারে শ্রেষ্ঠ কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ

১

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় দুই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পাসের হারে এগিয়ে রয়েছে কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটিতে পাসের হার ৯৩ দশমিক ৫৩ শতাংশ। অন্যদিকে, কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজে পাসের হার মাত্র ১৯ দশমিক ৬৮ শতাংশ। শনিবার (৩১অক্টোবর) প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় মোট ১৭০ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ১৫৯ জন। জিপিএ-৫ পেয়েছেন ব্যবসায় শিক্ষা শাখার তিন শিক্ষার্থী। তাঁরা হলেন মোহাম্মদ আতিক, প্রান্ত চক্রবর্তী ও উম্মে হাবিবা মায়া। অন্যদিকে, কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজ থেকে এ বছর ৬২৫ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ১২৩ জন। প্রতিষ্ঠানটির পাসের হার ১৯ দশমিক ৬৮ শতাংশ। এ কলেজের ব্যবসায় শিক্ষা শাখা থেকে একজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কমান্ডার আলিফ উল্লাহ ও উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম বলেন, এ বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামগ্রিক ফলাফলে বিপর্যয় দেখা গেছে। এর পরও আমাদের প্রতিষ্ঠানের পাসের হার ৯৩ দশমিক ৫৩ শতাংশ। তবে আমরা এ ফলাফলে পুরোপুরি সন্তুষ্ট নই। আগের বছরগুলোতে আমাদের প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করত এবং জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও অনেক বেশি ছিল।

কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. নাছির উদ্দিন বলেন, গত বছর আমাদের কলেজের প্রায় ৪০০ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছিল। তাদের অনেকে এ বছরও অকৃতকার্য হয়েছে। এর প্রভাব সামগ্রিক ফলাফলে পড়েছে।