শিরোনাম
পানছড়িস্থ ৩ বিজিবি’র ৭৮ বছরের গৌরবের পথচলায় মুক্তিযুদ্ধ ও শহীদদের শ্রদ্ধাভরে স্মরণযুব সমাজ কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেখাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন, ১৩ যুবক-যুবতী পেলেন ১৪ লক্ষ টাকার ঋণকাপ্তাইয়ে জাতীয় যুব দিবস উদযাপন ও যুবদের মাঝে ঋণের চেক বিতরণখাগড়াছড়ির রামগড়ে গাঁজা ভর্তি প্রাইভেটকার সহ যুবক আটকরাঙ্গামাটিতে পাসের হারে শ্রেষ্ঠ কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজরাঙ্গামাটির কাপ্তাইয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তারএম এন লারমা পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বনির্বাচনী সকল ওয়াদা পূরণ করা হবে: দীপেন দেওয়ান এমপিকাপ্তাই উপজেলার ভলুকিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এমপিওভুক্ত করার আশ্বাস

কাপ্তাইয়ে জাতীয় যুব দিবস উদযাপন ও যুবদের মাঝে ঋণের চেক বিতরণ

১

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাইয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর।

উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় কাপ্তাই উপজেলা পরিষদ প্রাঙ্গণে বর্ণাঢ্য যুব র‌্যালির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

পরে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা খায়রুল আলমের সঞ্চালনায় সভাপতিত্ব করে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হানুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সহ সভাপতি ডা রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা: এনামুল হক হাজারী, কাপ্তাই থানার উপ পরিদর্শক সাখাওয়াত হোসেন। এসময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব যুবতীরা উপস্থিত ছিলেন।

অন্যান্যদের বক্তব্য রাখেন ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন, যুব সংগঠক এবং কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহীম হাবিব মিলু, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগামের প্রোগাম ম্যানেজার বিজয় মারমা, যুব সংগঠক উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল্লা আল নাহিয়ান ডালিম, চন্দ্রঘোনা একতা যুব সংঘের সাধারণ সম্পাদক মোঃ রাব্বি এবং ঋণ গ্রহিতা থুইনচিং মারমা। আলোচনা সভা শেষে যুব কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত অনুদান বিতরণ, যুব ঋণের চেক বিতরণ এবং নিবন্ধিত যুব সংগঠনগুলোর মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।