শিরোনাম
রাঙ্গামাটির কাপ্তাইয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তারএম এন লারমা পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বনির্বাচনী সকল ওয়াদা পূরণ করা হবে: দীপেন দেওয়ান এমপিকাপ্তাই উপজেলার ভলুকিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এমপিওভুক্ত করার আশ্বাসলংগদুতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ও নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভাযানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদান

এম এন লারমা পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব

১

॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
খেলার মাঠে ফুটবলের উন্মাদনা আর ইতিহাসের স্মরণ এ দুইয়ের মেলবন্ধনে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং এ শুরু হয়েছে ‘মানবেন্দ্র নারায়ণ লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬। শুক্রবার (৩০ অক্টোবর) লোগাংয়ের বাবুড়াপাড়া অনুপম হিমাংশু মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন পানছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শান্তি জীবন চাকমা। আয়োজক কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করেন ২ নং চেঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনন্দ জয় চাকমা।

উদ্বোধনী পর্বে আনুষ্ঠানিকভাবে কবুতর ও বেলুন উড়িয়ে প্রতিযোগিতার সূচনা করা হয়। এবারের আসরে মোট আটটি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা মানবেন্দ্র নারায়ণ লারমার রাজনৈতিক জীবন ও পার্বত্য চট্টগ্রামের মানুষের অধিকার, স্বতন্ত্র জাতিসত্তা, ভাষা ও সংস্কৃতি রক্ষার আন্দোলনে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

উল্লেখ্য, মানবেন্দ্র নারায়ণ লারমা (১৯৩৯-১৯৮৩), যিনি এম এন লারমা নামে পরিচিত, পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ১৯৭০ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৭২ সালে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি প্রতিষ্ঠায় নেতৃত্ব দেন এবং ১৯৭৩ সালে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৩ সালের ১০ নভেম্বর তাঁর মৃত্যু হয়।

পার্বত্য চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। আয়োজকদের আশা, এ প্রতিযোগিতা তরুণদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করবে।