শিরোনাম
পানছড়িস্থ ৩ বিজিবি’র ৭৮ বছরের গৌরবের পথচলায় মুক্তিযুদ্ধ ও শহীদদের শ্রদ্ধাভরে স্মরণযুব সমাজ কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেখাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন, ১৩ যুবক-যুবতী পেলেন ১৪ লক্ষ টাকার ঋণকাপ্তাইয়ে জাতীয় যুব দিবস উদযাপন ও যুবদের মাঝে ঋণের চেক বিতরণখাগড়াছড়ির রামগড়ে গাঁজা ভর্তি প্রাইভেটকার সহ যুবক আটকরাঙ্গামাটিতে পাসের হারে শ্রেষ্ঠ কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজরাঙ্গামাটির কাপ্তাইয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তারএম এন লারমা পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বনির্বাচনী সকল ওয়াদা পূরণ করা হবে: দীপেন দেওয়ান এমপিকাপ্তাই উপজেলার ভলুকিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এমপিওভুক্ত করার আশ্বাস

খাগড়াছড়ির রামগড়ে গাঁজা ভর্তি প্রাইভেটকার সহ যুবক আটক

১

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় পাতাছড়া ইউনিয়নের নাকাপা এলাকায় স্থানীয়দের সহযোগীতায় ৪০ কেজি গাঁজা ভর্তি প্রাইভেটকার সহ সৈয়দ মোহাম্মদ খালেদ (২৯) কে আটক করেছে পুলিশ। শনিবার (৩১অক্টোবর) রাত ১০ ঘটিকায় রামগড়-জালিয়াপাড়া সড়কে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

আটককৃত সৈয়দ মোহাম্মদ খালেদ (২৯), খাগড়াছড়ি সদর স্বনির্ভর এলাকার মোঃ হুমায়ুন কবির ও সালমা বেগমের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রামগড় গামী একটি প্রাইভেটকার দ্রুতগতিতে জালিয়াপাড়া সড়ক অতিক্রম করলে স্থানীয়দের মধ্যে সন্দেহ সৃষ্টি হলে হাফছড়ি পুলিশ ফাঁড়িকে অবহিত করলে পুলিশ প্রাইভেটকারটির পিচু ধাওয়া করে নাকাপা বাজার এলাকায় গাড়িটি আটক করতে সক্ষম হন। এ সময় উত্তেজিত জনতা গাড়িটির সামনের গ্লাস ভাঙচুর করে। পরে পুলিশ গাড়ির চালককে আটক করে গাড়ির ভিতরে তল্লাশি করে আটককৃত প্রাইভেট কারের ভেতরে তল্লাশি করে দুইটি বস্তায় ৮০ টি প্যাকেটে মোড়ানো ৪০ কেজি গাঁজা উদ্ধার করে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো খ-১১-৭২০৯) গাড়িসহ চালক ও গাঁজা গুইমারা থানায় নিয়ে যায়।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজির আলম জানান, পুলিশ ধাওয়া করে স্থানীয়দের সহযোগীতায় প্রাইভেটকার সহ ধৃত ব্যক্তিকে ৪০ কেজি গাঁজাসহ আটক করছে। আসামীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে খাগড়াছড়ি আদালতে পাঠানো হয়েছে।