শিরোনাম
রামগড়ে মাদক ও জুয়ার ক্ষতিকর বিষয়ে লিফলেট বিতরণ করলো ছাত্রদলবান্দরবনের রোয়াংছড়িতে প্রকল্পের কাজ না করে অর্থ আত্মসাতের অভিযোগক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণ

খাগড়াছড়িতে যুব সংগঠনে চেক বিতরন

৪৫

॥ মোঃ সোহেল রানা দীঘিনালা ॥

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব কল্যাণ তহবিল থেকে খাগড়াছড়ি জোলার নির্বাচিত যুব সংগঠন সমূহের মাঝে অনুদানের চেক বিতরন করা হয়েছে।

রবিবার(২০ডিসেম্বর) সকালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজেন খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দীঘিনালা উপজেলার পাবলাখালী যুব সংঘের সাধারন সম্পাদক মোঃ সোহেল রানা, মানিকছড়ি উপজেলার যুব স্বপ্ন ফাউন্ডেশন‘র সভাপতি মোঃ মাজহারুল ইসলাম, পানছড়ি উপজেলা মুসলিম নগর যুব সমবায় সমিতির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, খাগড়াছড়ি সদর উপজেলা রিবেঙ যুব ক্লাব‘র সভাপতি সুব্রত চাকমা ৪০হাজার টাকা করে চেক তুলে দেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

এসময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান দীঘিনালা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিরুপন চাকমা, মানিকছড়ি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শহিদুল্লাহ, পানছড়ি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উষা মগ, খাগড়াছড়ি সদর উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা বকুল চাকমা প্রমূখ।

চেক বিতরন সময় জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, সরকারি অনুদানের টাকা ভাল কাজে ব্যবহার করে বেকার যুবদের ভাগ্য উন্নয়নের কাজ করতে হবে। বিভিন্ন প্রকল্প গ্রহন করে সংগঠনের সদস্যদের স্বাবলম্বী করতে পারলে সরকারি অনুদানের যথাযথ ব্যবহার হবে।

এছাড়া সংগঠনের মাধ্যমে এলাকার সামাজিক সচেতনতা মূলক কর্মকান্ড করতে হবে, যাতে করে এলাকার মাদক, বাল্য বিবাহ , সন্ত্রাসী কর্মকান্ড না ঘটে।