শিরোনাম
বান্দরবানের লামায় অস্ত্রধারীদের পাহারায় চলছে বালু লুট, স্থানীয়দের মাঝে আতঙ্করোয়াংছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতিবিষয়ক আলোচনা সভাকাপ্তাইয়ে জোন কমান্ডারস স্কলারশিপের পরীক্ষা অনুষ্ঠিতরাঙ্গামাটির লংগদুতে আখ চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন কৃষক তছলিমমাটিরাঙ্গায় উপজেলা পর্যায়ের নতুন কুঁড়ি দল গঠন কার্যক্রমের উদ্বোধনআঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচনকাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতাররাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ান

বান্দরবানে ইউপি নির্বাচনে প্রতীক বরাদ্ধ

১১১

॥ আকাশ মারমা মংসিং,বান্দরবান ॥

আসন্ন ৫ম ধাপের ইউপি নির্বাচনকে সামনে রেখে প্রতিক বরাদ্ধ কার্যক্রম সম্পন্ন হয়েছে। এতে ৫ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন ও মনোনয়ন যাচাই বাছাই পর বাতিল হয়েছেন ১ জন। সোমবার (২০ ডিসেম্বর) সকালে বান্দরবান নির্বাচন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেন।

প্রত্যহারকৃত হলেন, ২নং কুহালং ইউনিয়নে ৮ নং ওয়ার্ডের সাধারণ সদস্য মনো অং মারমা, ৪নং ওয়ার্ডে সাধারণ সদস্য সাইফুল ইসলাম, ৭,৮,৯নং ওয়ার্ডের মহিলা সংরক্ষিত আসনে নাই মাপ্রু মারমা, ৪নং সুয়ালক ইউনিয়নে ২নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে শহিদ মিয়া, ও ৫ নং টংকাবতী ইউনিয়নে ৪নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে মেনয়ং ম্রো। এইদিকে মনোনয় পত্র বাতিল হলো, ৫নং টংকাবতী ইউনিয়নে ৪নং ওয়ার্ডের রুই য়াং ম্রো।

জানা যায়, ৫ম ধাপে ইউপি নির্বাচনে ৪নং সুয়ালক ইউনিয়নে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী ১জন, ও ১জন স্বতন্ত্র পদে, ২নং কুহালং ইউনিয়নে নৌকা প্রার্থী পদে ১জন, ১জন স্বতন্ত্র পদে, ও ৫নং টংকাবতী ইউনিয়নে নৌকা প্রার্থীর ১জন, স্বতন্ত্র প্রার্থী পদে ২জন সহ মোট চেয়ারম্যান প্রার্থীর ৭ জন এইবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন। সেই সাথে ৪টি ইউনিয়নে মহিলা সংরক্ষিত আসন ও সদস্য পদে লড়াই করবেন ১শত ৮ জন।

নির্বাচন সূত্রে জানা যায়, ইউপি নির্বাচনে কুহালং, টংকাবতি ও সুয়ালকসহ তিনটি ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা রয়েছে ২০হাজার ১৫ জন, তারমধ্যে পুরুষ ভোটার রয়েছে ১০ হাজার ১শত ৯৭জন ও মহিলা ভোটার রয়েছে ৯ হাজার ৮শত ১৮ জন।

বান্দরবান নির্বাচন কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তা পরান্টু চাকমা জানান, সকালে প্রার্থীদের প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে। মনোনয়নপত্রে কারো সাক্ষর না থাকায় একজনের মনোনয় বাতিল করা হয়েছে, এছাড়া প্রতীকের বরাদ্ধ দেওয়ার আগে ৫ জন প্রার্থী তাদের মনোনয় প্রত্যাহার করেছেন।