শিরোনাম
রাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ানমাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটককর্ণফুলি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশলংগদুতে বিজিবি ক্যাম্প পরিদর্শনে ব্রিগেডিয়ার জেনারেল ইমতিয়াজ মাহমুদএমএন লারমা অধিকারহারা ও মেহনতী মানুষের চিরঞ্জীব কণ্ঠস্বরকাঁচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল সম্প্রীতির একটি অনন্য দৃষ্টান্তের প্রতিষ্ঠান:জোন কমান্ডার

রাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ান

৩

॥ মিলটন বড়ুয়া ॥
রাঙ্গামাটি জেলায় হয়েও যেন হইলো না বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র বলিষ্ট নেতৃত্ব। তিন জেলার মধ্যে রাঙ্গামাটিকে মাদার ডিস্ট্রিক্ট (মাতৃজেলা) বলা হয়। রাজনীতিতে প্রতিবেশী, সামাজিক পরিবেশ, বিদ্বেষ-বিভাজন এসবের কারনে বলিষ্ট নেতৃত্ব বিএনপিতে কেউ জায়গা করে নিতে পারেনি। যখন যারাই মূল পদে এসেছিলেন তারাও অনেকটা ধার দেনা করে রাঙ্গামাটিতে বিএনপির রাজনীতিতে বলিষ্ট নেতৃত্ব তৈরি করে তা ধরে রাখতে চেয়েছিলেন। বিএনপি’র নেতৃত্বে যারাই হাল ধরে ছিলেন তারা অনেকটা পদপদবীকে আর্থিক সুবিধার পদে পরিণত করেছে বিএনপি’র বয়োজেষ্ট্য নেতা-কর্মী সমর্থক সহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের সংগঠকরাও তাই বলতে দ্বিধা করছে না। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেছিলেন এবং তার পর সারা দেশের ন্যায় পার্বত্য তিন জেলাতেও জেলা কমিটি করা হয়েছিল। ধীরে ধীরে উপজেলা ইউনিয়ন পর্যায়েও কমিটি গঠন করা হয়।

বিএনপি’র রাঙ্গামাটি জেলা কমিটির নেতৃত্বে যারা ছিলেন তাদের মধ্যে মরহুম নাজিম উদ্দিনও একজন। তিনিও সভাপতির দায়িত্ব পালন করেছেন। অতীত বলছে বর্তমান এমপি দীপেন দেওয়ান এর পিতা সুবিমল দেওয়ান প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক উপদেষ্ঠা থাকাকালীন সময়েই সমতলের বাঙালিদের পার্বত্য চট্টগ্রামে পূনর্বাসন করা হলে তখন থেকেই পার্বত্য চট্টগ্রামের বৃহৎ জনগোষ্ঠী অর্থাৎ পাহাড়িরা এর বিরোধিতা করেন যা এখনো সেই রেশ অনেকেরই মাঝে রয়ে গেছে। পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক মাঠে পাহাড়িদের মধ্যে বিএনপি’র রাজনীতির সাথে ব্যাপকভাবে সম্পৃক্ত হতে সক্রিয় হননি যা ক’জন ছিল তাও অপ্রতুল। মূলত সুবিমল দেওয়ানের কারনে তিন পার্বত্য জেলায় পাহাড়ি জনগোষ্ঠীরা বিএনপিকে কখনোই ভালভাবে নেয়নি বলে আঞ্চলিক দলগুলোর নেতৃবৃন্দ সহ পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক বিশ্লেষকরা বিভিন্ন সময়ে তাদের আলোচনায় তুলে ধরেন। ১৯৯০ এর স্বৈরাচার আন্দোলনে এরশাদ সরকারের পতন ঘটলে দেশে গণতন্ত্রের পথ সুগম হয় এবং সেবছরই নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রথম সরকার গঠন করে। তবে পার্বত্য চট্টগ্রামের স্থায়ী শান্তির জন্য এরশাদ সরকারের সময়ে-ই প্রথম পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সাথে আলোচনা শুরু হয় এবং বেশ ক’বার বৈঠক অনুষ্ঠিতও হয়। পরে ১৯৯০ সালে এরশাদ সরকার পতনের পর ঐ বছরের শেষের দিকে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং সরকারও গঠন করে। বিএনপি সরকার ক্ষমতায় আসলে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সাথে আলোচনা আরো এগিয়ে যায়, যতদুর মনে পড়ছে টানা সতের বার বৈঠক অনুষ্ঠিত হয়।

এভাবে একটি পর্যায়ে জনসংহতি সমিতির সাথে সার্বিক আলোচনা শেষে বিএনপি সরকার একটি চুক্তি করার পর্যায়ে চলে আসলেও শেষ সময়ে এসে আর সম্ভব হয়ে ওঠেনি। পরে ১৯৯৬ সালের শেষের দিকে জাতীয় নির্বাচনে এবার আওয়ামীলীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করে সরকার গঠন করলে রাজনৈতিক মাঠের নেতৃত্বে আরো প্রতিযোগীতা বেড়ে যায় রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায়। আওয়ামীলীগ সরকারের সময়ে খুব স্বল্প সময়ের মধ্যে ১৯৯৭ সালের ২ডিসেম্বর জনসংহতি সমিতির সাথে পার্বত্য চুক্তি স্বাক্ষরিত হয়। এর পর থেকেই পার্বত্য চট্টগ্রামে বিশেষ করে আওয়ামীলীগ ও বিএনপি’র সদস্য সংখ্যাও বাড়তে থাকে তিন পার্বত্য জেলায়। বিএনপি সরকারের সময়ে জনসংহতি সিমিতির সাথে প্রায় চুড়ান্ত আলোচনা হওয়ায় তারই সুত্র ধরে আওয়ামীলীগ সরকার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সাথে দ্রুত চুক্তি স্বাক্ষর করতে সক্ষম হয়। কিন্তু পার্বত্য চুক্তির পর এবার বিএনপি সেই চুক্তির বিরোধীতা করে তৎসময়ে লং মার্চ ও কালোপতাকা উত্তোলন সহ নানা কর্মসুচীর মাধ্যমে বিরোধীতা করায় পার্বত্য চট্টগ্রামে বিএনপির শক্ত অবস্থান রাজনৈতিকভাবে অনেকটা পিছিয়েও যায়।

কিন্তু রাজনৈতিক প্রতিযোগীতা আর ক্ষমতার পালাবদলের কারনে ধীরে ধীরে বিএনপির ঘরে পাহাড়িদের অংশগ্রহনও বাড়তে থাকে। অনেকটা দেরিতে হলেও বুজতে পারে রাজনীতির মাঠে ঠিকে থাকতে হলে সমতায় ফিরতে হবে। যতক্ষনে এই বিষটি বুজতে পেরেছে ততক্ষনে অনেক পিছিয়ে গেছে রাজনীতির প্রতিযোগীতার মাঠে। তবে জাতীয় নির্বাচনে তিন পার্বত্য জেলায় বিএনপি’র প্রার্থীরা কোনভাবেই বিজয় অর্জন করতে পারেনি রাজনৈতিক কৌশলগত কারনে। রাজনীতির মাঠে নেতা আর নের্তৃত্বে প্রতিপক্ষ যদি বলিষ্ট না হয় সেক্ষেত্রে একটি পক্ষই একছত্র নেতৃত্বের-কর্তৃত্বের চেয়ার দখল করবেই। শক্ত প্রতিপক্ষ না থাকাতে আওয়ামীলীগের বেলাতে অনেকটা তাই হয়েছে। প্রতিপক্ষ রাজনৈতিক দল যখন নের্তৃত্বে দূর্বল তখন এককভাবেই আওয়ামীলীগের জায়গাটি পাকাপোক্তভাবেই এগিয়েছে মাদার ডিস্ট্রিক্ট রাঙ্গামাটিতে একই সাথে খাগড়াছড়ি ও বান্দরবানেও। পার্বত্য চুক্তির কারনে পাহাড়ীদের অধিকাংশ জনগোষ্ঠি আওয়ামীলীগের পক্ষে বলিষ্ট ভুমিকা রেখেছে। স্থানীয় এবং জাতীয় নির্বাচনে বিজয়ীর সংখ্যায় আওয়ামীলীগের প্রার্থীরাই এগিয়ে ছিল। বিএনপি রাজনৈতিকভাবে তিন জেলাতে মোটামুটিভাবে শক্ত অবস্থান তৈরী করেও প্রতিপক্ষরা পার্বত্য চুক্তিকে পুঁজি করে নির্বাচনী প্রতিদ্বন্ধীতায় বিএনপির প্রার্থীদের কৌশলে পরাজিত করে এসেছে চুক্তির পরেও। যার কারনে জাতীয় নির্বাচনে তিন পার্বত্য জেলাতে রাজনৈতিক লড়াইয়ে কোনভাবেই বিজয় অর্জন করে সংসদে যেতে পারেনি বিএনপি সহ অন্য কোন প্রতিদ্বন্ধী প্রার্থী।

চুক্তি বাস্তবায়ন নিয়ে গড়িমসি হওয়ায় পার্বত্য চট্টগাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সাথে রাজনৈতিকভাবে আওয়ামীলীগের দুরত্ব বাড়তে থাকে, একটি পর্যায়ে এ দূরত্ব চরম আকার ধারণ করে। এবার জনসংহতি সমিতি রাজনৈকিভাবে পার্বত্য চট্টগ্রামে আওয়ামীলীগের আর জায়গা হবে না বলে চুক্তি বাস্তবায়নের দাবির বিভিন্ন সভা-সমাবেশের ডাক দিয়ে ও পার্বত্যবাসীকে তাদের পাশে না থাকার আহ্বান করে। এতে বিএনপির একটি পথ সুগম হয় তাদের অবস্থান পাকাপোক্ত করতে। পৌরসভার নির্বাচনে এই লেখকের (মিলটন বড়ুয়া) প্রেস অনুপম মুদ্রণালয় থেকে স্বতন্ত্রপ্রার্থী মনিস্বপন দেওয়ানের নির্বাচনী পোস্টার ছাপিয়ে দেওয়ার কাজ করেছিলাম। পূর্ব থেকে জানতেন বলে উনি আমাকে তুই করেই বলতেন। মাঝে মধ্যে উনার বাড়ি যেতে হতো। এভাবে অন্য আরেকদিন উনার বাড়িতে গেলে কথার ছলে বলছিলেন, আচ্ছা তুইতো সাংবাদিক বলতো বিএনপিতে যোগদান করতে বলছিলেন অনেকে কেমন হবে, আমি এক কথায় বলে দিলাম দাদা অবশ্যই ভালো হবে। বিএনপির রাজনীতিতে আপনারমত যোগ্য ব্যক্তি দরকার। অতঃপর সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম জিয়ার সাথে সাক্ষাত করে তিনি বিএনপিতে যোগদান করেছিলেন। বেগম জিয়াকে তিনি কথা দিয়েছিলেন সংসদীয় ২৯৯ রাঙ্গামাটি আসনে তিনি বিজয় নিশ্চিত করতে পারবেন। অতএব ২০০১ সালের ১অক্টোবর অনুষ্ঠিত ৮ম জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ২৯৯ রাঙ্গামাটি আসনে বিজয় অর্জন করে অনেকটা চমক সৃষ্টি করেন মনিস্বপন দেওয়ান। বিপুল ভোটে বিজয় অর্জন করে বেগম জিয়াকে কথা দিয়ে কথা রেখেছিলেন পৌরসভার সাবেক চেয়ারম্যান মনিস্বপন দেওয়ান। বিএনপি সরকারের মন্ত্রী পরিষদে তিনি জায়গা করে নেন এবং বেগম জিয়া উনাকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব অর্পন করেন। অথচ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী হাবিবুর রহমানের কাছে পরাজিত হয়েছিলেন। কিন্তু কৌশুলি মনিস্বপন দেওয়ান রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা ছিল প্রখর। তবে তিনি আর্থিকভাবে তেমন স্বচ্ছলও ছিলেন না কিন্তু রাজনৈতিক মাঠে শক্ত অবস্থান তৈরীতে কৌশলগতভাবেই পরিশ্রম করেছেন। বিএনপির রাজনীতিতে এসেছিলেন দলের নের্তৃত্ব শক্ত করতে তাও পেরেছিলেন নির্বাচনে বিজয় অর্জনের মাধ্যমে। জেলা বিএনপি’র আজকের ইয়া বড় দলীয় পাকা ভবন তারই করা।

বিএনপি সরকার পাঁচ বছরের দায়িত্ব পূর্ণ করলেও ২০০৬ সালের শেষে একতরফা নির্বাচন দাবি করে আওয়ামীলীগ, জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দলের বিরোধীতায় অস্থিরতার কারনে জাতীয় নির্বাচন নির্বাচন পিছিয়ে যায়। এরই মধ্যে জরুরি অবস্থা সহ ১/১১’র ঘটনাবহুল ধরপাকড়ে অনেককিছুর পরিবর্তনও হয়ে যায়। জেলে যেতে হয় সাবেক দুই প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং শেখ হাসিনাকেও। দিশেহারা হয়ে পড়ে রাজনৈতিক দলগুলোর বলিষ্ট নেতাকর্মীরাও। অবশেষে তত্বাবধায়ক সরকারের অধীনে ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত ৯ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ বিজয় অর্জন করে সরকার গঠন করে। মনিস্বপন দেওয়ান বিএনপি রাঙ্গামাটি আসনে শক্ত প্রার্থী বা ব্যক্তি হিসেবে জনগনের কাছে জায়গা করে নিয়েছিলেন, কিন্তু প্রতিপক্ষরা প্রতিহিংসা এবং হীনস্বার্থ চরিতার্থ সহজ করতে এবার মনিস্বপন দেওয়ানকে বিএনপি থেকে বের করার নানান ষড়যন্ত্র করতে থাকে। মনিস্বপন বিএনপিতে থাকলে বিজয় কঠিন হবে তাই ক্ষমতাসীনদের ষড়যন্ত্রকারী কিছু নেতৃত্ব বিএনপি’র কিছু উগ্র এবং একগুঁয়েদের পাশে নিয়ে ষড়যন্ত্রের বিষ ঢেলে দিয়েছিল মনিস্বপন দেওয়ানের বিরুদ্ধে। ষড়যন্ত্রকে কাজে লাগিয়েছিল বিএনপির সুবিধাভোগী, লোভী আর অজ্ঞ নের্তত্বের মধ্যেও। গোপনে ক্ষমতাসীন নের্তৃত্বের ছায়ায় থেকে জেলা বিএনপির নেতৃত্ব সারির অনেকেও কোটি কোটি টাকার ব্যবসাবাণিজ্য করে গেছে বিনিময়ে মাথায় ষড়যন্ত্রের বিষ গ্রহন করেছে আর সেই বিষে বিষিয়ে দিয়েছিল নিজের দলের নেতৃত্বকেও। যার কারনে জেলা বিএনপি রাজনীতি নিয়ে নের্তৃত্বে রাঙ্গামাটিতে কোমর শক্ত করতে পারেনি মনিস্বপন দেওয়ানকে চুপসে দেওয়ার কারনে। এরই মধ্যেই মনিস্বপনকে বাইরে রেখেই অনেককিছু ওলটপালট হয়েছে জেলা বিএনপির নের্তৃত্বে। আওয়ামীলীগের টানা ১৭ বছরের একছত্র ক্ষমতার অবসান ঘটে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের কারনে। এবার মনিস্বপন দেওয়ান নিজের (বিএনপির) ঘরে আসলেও সুবিধাবাদী নেতা অনেকে ফোঁস ফাঁস করে তাঁকে পাশ কাটিয়েছে। দলের ষড়যন্ত্রকারীদের কারনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনিস্বপন দেওয়ানকে দল থেকে মনোনয়ন নিতে আগ্রহ দেখায়নি। তবে অনেকে বিশ্বাস করেছিলেন মনিস্বপন দেওয়ানকেই দল থেকে মনোনয়ন দেওয়া হবে। সুবিধাবাদীরা ও ব্যক্তি স্বার্থের বেড়াজালের কারনে দলের নের্তৃত্বকে পাকাপোক্ত করার চেষ্টা করা হয়নি। অথচ রাঙ্গামাটিতে বিএনপির রাজনীতিতে মাঠের নেতৃত্ব বলিষ্ট করতে হলে মনিস্বপন দেওয়ানের বিকল্প নাই। এখন জেলা দলের নেতৃত্বস্থানীয় অনেকে নের্তৃত্ব নিয়ে হাড়ে হাড়ে টের পাচ্ছেন, কেননা তলে তলে এখন নেতা-নেতৃত্বে ভাগে; ভাগেও। বর্তমান নের্তৃত্ব নিয়ে হতাশাগ্রস্ত কারো কারো অবস্থা এখন ফান্দে পড়িয়া বগা কান্দে অবস্থা। তারাও বলে বেড়াচ্ছে রাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ান।

লেখকঃ-
মিলটন বড়ুয়া
সম্পাদক ও প্রকাশক, সাপ্তাহিক পাহাড়ের সময়
ও সভাপতি, পার্বত্য সাংবাদিক ইউনিয়ন, রাঙ্গামাটি।
Email: chtshomoy@gmail.com

০১৮১১৩০৯৮৬১, ০১৭৮৫৮৬৯২৭১