শিরোনাম
বান্দরবানের লামায় অস্ত্রধারীদের পাহারায় চলছে বালু লুট, স্থানীয়দের মাঝে আতঙ্করোয়াংছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতিবিষয়ক আলোচনা সভাকাপ্তাইয়ে জোন কমান্ডারস স্কলারশিপের পরীক্ষা অনুষ্ঠিতরাঙ্গামাটির লংগদুতে আখ চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন কৃষক তছলিমমাটিরাঙ্গায় উপজেলা পর্যায়ের নতুন কুঁড়ি দল গঠন কার্যক্রমের উদ্বোধনআঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচনকাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতাররাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ান

অসুস্থতায় নির্বাচনী প্রচারণা বন্ধ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী জন্তিনা চাকমার

৮৮

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার ৪নং ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে একমাত্র নারী চেয়ারম্যান পদপ্রার্থী জন্তিনা চাকমা। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটর সাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে লড়তে মনোনয়ন গ্রহণ করেন।

তবে নির্বাচনী তফসিল ঘোষণার পর নির্বাচনী প্রচারণায় মেতে উঠলেও গতকাল রবিবার (১৯ ডিসেম্বর) দুপুর থেকে হঠাৎ শারীরিক অসুস্থতা বোধ করায় তিনি নির্বাচনী প্রচারণা বন্ধ রাখেন। সোমবার (২০ ডিসেম্বর) সকালে তিনি তথ্য নিশ্চিত করেন।

স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী জন্তিনা চাকমা জানান, রবিবার দুপুর থেকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। আপাতত, তাঁর নির্বাচনী প্রচারণা বন্ধ রাখা হয়েছে। যদি অসুস্থতা থেকে সুস্থ হন,তাহলে আবারও নির্বাচনী প্রচারণায় করা হবে। বর্তমানে তিনি নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার সুস্থতায় সকলের দোয়া ও আর্শীবাদ কামনা করেন।

উল্লেখ্য, চতুর্থ ধাপে রাঙ্গামাটির দুই উপজেলায় আগামী ২৬ ডিসেম্বর ১০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।