খাগড়াছড়ির রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতার
॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট হলেন দিলারা আকতার অহি। বৃহস্প্রতিবার (১২ অক্টোবর) সকালে রামগড় উপজেলা নির্বাহী কার্যালয়ে নির্বাহী কর্মকর্তা কাজী শামীম নবাগত নির্বাহী কর্মকর্তা দিলারা আকতার অহির কাছে দায়িত্বভার অর্পন করে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেয়।
৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা এর আগে ফুলবাড়ী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), পটুয়াখালী জেলায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে দক্ষ, সৎ ও কর্মনিষ্ঠ কর্মকর্তা হিসেবে তিনি পরিচিত লাভ করেন।
ফেনীর ফুলগাজী উপজেলার কহুয়া মজুমদার বাড়ীর মেয়ে দিলারা আক্তার। তাঁর পিতা নাম আবদুল ওয়াদুদ মজুমদার এবং মাতা তফুরে আরা বেগম। তিনি মুন্সীরহাট আলী আজম স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০০৭ ও ২০০৯ সালে যথাক্রমে এসএসসি ও এইচএসসিতে মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করে মেধার স্বাক্ষর রাখেন। শৈশব-কৈশোর কেটেছে তাঁর নানার বাড়ি মুন্সীরহাটস্থ দক্ষিণ তারালীয়া কাজী বাড়িতে।
উল্লেখ্য যে, গত ৪ নভেম্বর চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার হেদায়েত উল্যাহ স্বাক্ষরিত প্রজ্ঞাপন পত্রে তাঁকে রামগড় উপজেলায় পদায়ন করা হয়।