শিরোনাম
বান্দরবানের লামায় অস্ত্রধারীদের পাহারায় চলছে বালু লুট, স্থানীয়দের মাঝে আতঙ্করোয়াংছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতিবিষয়ক আলোচনা সভাকাপ্তাইয়ে জোন কমান্ডারস স্কলারশিপের পরীক্ষা অনুষ্ঠিতরাঙ্গামাটির লংগদুতে আখ চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন কৃষক তছলিমমাটিরাঙ্গায় উপজেলা পর্যায়ের নতুন কুঁড়ি দল গঠন কার্যক্রমের উদ্বোধনআঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচনকাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতাররাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ান

বান্দরবানে নবনির্বাচিত চেয়ারম্যানগণের শপথ গ্রহন

১১৩

॥ আকাশ মারমা মংসিং,বান্দরবান ॥

৩য় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বান্দরবান পার্বত্য জেলাধীন লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলা দুই ইউনিয়নে পরিষদ সমূহের নবনির্বাচিত চেয়ারম্যাগণের শপদ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ ডিসেম্বর) সকালে বান্দরবান জেলা প্রশাসক হলরুমে জেলা প্রশাসক আয়োজনে শপথ পাঠ গ্রহন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি প্রধান অতিথি উপস্থিত থেকে লামা ৭ জন ও নাইক্ষ্যংছড়ি ২ জন মোট নয়জন নবনির্বাচিত চেয়ারম্যানদেরকে শপথ বাক্য পাঠ করানো হয়।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার কুদ্দুছ ফরাজী, আওয়ামীলীগে সিনিয়র সভাপতি আব্দুর রহিম, প্রেসক্লাবে সভাপতি মনিরুল ইসলাম সহ নবনির্বাচিত প্রতিনিধি ও প্রিন্ট ইলেক্ট্রনিক গনমাধ্যকর্মী সহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নাইক্ষ্যংছড়ি উপজেলার ইউনিয়ন পরিষদের শপথ গ্রহণ করী নবনির্বাচিত চেয়ারম্যানগণ হলেন, দোছড়ি ইউনিয়নে মোঃ ইমরান, বাইশারী ইউনিয়ন মোহাম্মদ আলম কোম্পানি।

লামা উপজেলার শপথ গ্রহণ করী নবনির্বাচিত চেয়ারম্যান হলেন, গজালিয়া ইউনিয়ন পরিষদ থোয়াইচিং মার্মা,লামা সদর ইউনিয়ন মিন্টু কুমার সেন, ফাঁসিয়াখালী ইউনিয়ন মোঃ নুরুল হোসাইন, আজিজ নগর ইউনিয়ন মোঃ জসিম উদ্দিন, সরই ইউনিয়ন পরিষদ মোহাম্মদ ইদ্রিস, রুপসী পাড়া ইউনিয়ন ছাচিং প্রু মারমা, ফাইতং ইউনিয়ন পরিষদ মোহাম্মদ ওমর ফারুক।

বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমি পারভীন তিবরীজি বলেন, সমাজের দ্বায়িত্ব নেওয়াই হল প্রতিনিধিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। নিজের এলাকায় জনগনদের সুখ দুঃখকে সব সময় খোজ নেওয়া ও পাশে থাকার জনপ্রতিনিধিদের কাজ। তাই দেশের বিরুদ্ধে কিংবা সমাজের বিরুদ্ধে কোন অপ্রতিকর কাজ না করে দেশ ও সমাজের উন্নয়নের জন্য নিরলস ভাবে কাজ করে যাবেন এই প্রত্যাশা রাখছি।

অনুষ্ঠানে শপথ গ্রহন শেষে নবনির্বাচিত চেয়ারম্যাগণকে ফুলের মাধ্যমে শুভেচ্ছা জানানো জেলা প্রশাসন।