শিরোনাম
রামগড়ে মাদক ও জুয়ার ক্ষতিকর বিষয়ে লিফলেট বিতরণ করলো ছাত্রদলবান্দরবনের রোয়াংছড়িতে প্রকল্পের কাজ না করে অর্থ আত্মসাতের অভিযোগক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণ

বরকলে বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সরঞ্জাম হস্তান্তর

১২৪

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির বরকল উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের পরিচালিত উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় ল্যাপটপ, প্রজেক্টর ও চেয়ার ( মাল্টিমিডিয়া সরঞ্জাম) হস্তান্তর অনুষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে এ বিতরণী সভা আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা, বিশেষ অতিথি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ লুৎফুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা ও মহিলা ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সুলতান আহমদ, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের উপজেলা ফ্যাসিলিটেটর ঝিমি চাকমা, বরকল ইউপি চেয়ারম্যান (নব নির্বাচিত) প্রভাত কুমার চাকমা, খুব্বাং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিতেন চাকমা, ছোট হরিণা জুনোপহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেশ সুর চাকমা সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এবং জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান বিধান চাকমা বলেন,পৃথিবী প্রযুক্তি ক্ষেত্রে অনেক এগিয়ে গেছে।শিক্ষার গুণগত মান বাড়াতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানকে নিজের পরিবার, নিজের বংশধর মনে করে স্বার্থের উর্ধ্বে কাজ করতে শিক্ষকবৃন্দকে আহ্বান জানান। তিনি আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠান এগিয়ে নিতে সকল শিক্ষককে নিরলসভাবে কাজ করে যেতে হবে।

নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানকে ধরে রাখতে সকলকেই স্বনির্ভর হতে হবে। সরকারের স্বল্প বরাদ্দ দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন করা অসম্ভব। সেজন্য উপজেলা পরিষদের পাশাপাশি অন্যান্য উন্নয়নমূলক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ বজায় রাখতে হবে।

 

বক্তারা বলেন, বর্তমান বিশ্বের সাথে প্রযুক্তিগত দিক থেকে শিক্ষার্থীদের তালমিলেয়ে চলতে শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়ার বিভিন্ন সরঞ্জাম সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘ সময় পর যাচাই বাছাইয়ের মধ্যে সর্বশেষ উপজেলায় আইসিটি সরঞ্জাম বিতরণ প্রকল্প অনুমোদন হয়েছে। আর সেই উদ্যোগ উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের সহায়তায় বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। এজন্য স্থানীয় সরকার বিভাগ কর্তৃক পরিচালিত জাইকার অর্থায়নে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের সংশ্লিষ্টদের সাধুবাদ জানিয়েছেন। পাশাপাশি অনগ্রসর বিদ্যালয়গুলোর শিক্ষা মানোন্নয়নের ক্ষেত্রে সুনজরে দেখা উচিত হবে বলে বক্তারা উল্লেখ করেন ।

আলোচনা সভা শেষে ১২টি প্রতিষ্ঠানকে ,উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের সহায়তায় উপজেলায় ঠেগা খুব্বাং উচ্চ বিদ্যালয়, জুটনো পহর উচ্চ বিদ্যালয়, কলাবুনিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ভূষণছড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়, কুরকুটিছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ফারুকি আজম দাখিল মাদ্রাসা, সুবলং উচ্চ বিদ্যালয়, বিলছড়া উচ্চ বিদ্যালয়, বরুণাছড়ি জোন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, বরুণাছড়ি উচ্চ বিদ্যালয়, ভূষণছড়া আইডিয়াল কলেজ ও বড় হরিণা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় সহ মোট ১২ টি বিদ্যালয়ে মাল্টিমিডিয়া বিভিন্ন সরঞ্জাম ও চেয়ার সহায়তা দেয়া হয়। এর মধ্যে ৯টি বিদ্যালয়কে চেয়ার বরাদ্দ দেয়া হয়।