শিরোনাম
কেবল পাঠ্যপুস্তকের পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না: পার্বত্য মন্ত্রীবাল্যবিবাহ প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়: রোয়াংছড়ি ইউএনওবাঘাইছড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় চক্ষু চিকিৎসা, ঔষধ ও চশমা বিতরণরোয়াংছড়িতে বেসরকারি সংস্থার ওয়াশ প্রকল্পের আলোচনা সভাকাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ৩৫হাজার টাকা জরিমানারোয়াংছড়িতে বাল্যবিবাহমুক্ত গ্রাম ও শিশু অপুষ্টিমুক্ত ইউনিয়ন গড়তে আলোচনাকাপ্তাইয়ে দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন চিৎমরম উচ্চ বিদ্যালয়বিএনপি চুক্তির মূল আলোচনার কেন্দ্রবিন্দু, আঃলীগ শুধুমাত্র স্বাক্ষর করেছে: শিশির চাকমাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই ফার্মেসীকে ৭ হাজার টাকা জরিমানাবান্দরবানের রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্ত

বান্দরবানে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদ্বোধন

৪৯

॥ আকাশ মারমা মংসিং,বান্দরবান ॥

“পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য সেবা গ্রহণ করি, বাল্য বিয়ে এবং অনাকাঙ্খিত গর্ভধারণ রোধ করি” এই প্রতিপাাদ্যকে সামনে রেখে বান্দরবানে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৯ ডিসেম্বর) দুপুরে সুয়ালক ইউনিয়নে লামার পাড়া ব কমিউনিটি ক্লিনিকে আনুষ্ঠানিকভাবে বেলুন ও পায়রা উড়িয়ে সেবা সপ্তাহ অনুষ্ঠানটি উদ্ধোধন করা হয়।

অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা উপপরিচালক ডাঃ অংচালু, সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, সুয়ালক ইউনিয়নে চেয়ারম্যান উক্যনু মার্মা, ডাঃ মোঃ সালাউদ্দিন কাদের, সদর উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ডিপুটি সিভিল সার্জন ডাঃ মংটিং ঞো, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অথিতি জেলা প্রশাসক ইয়ছমিন পারভীন তিবরীজি বলেন, ১৮ বছরের আগে মেয়েদেরকে বিয়ে দিলে স্বাস্থ্য ও মানসিক জটিলতা দেখা দিতে পারে। অপ্রাপ্ত বয়সের মধ্যে সন্তান প্রসব হলে মা ও শিশু মৃত্যু ঝুকি বেশি সেই সাথে অপুষ্টিতে ভোগে। তাই ১৮ বছর বয়সের কম মেয়েকে বিয়ে না দেওয়ার জন্য অভিবাবকদের অনুরোধ জানান ।

বান্দরবান পরিবার পরিকল্পনা সূত্রে জানা যায়, ১৮ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পাঁচ দিনব্যাপী এই সেবা ও প্রচার সপ্তাহটি চলবে।