শিরোনাম
বান্দরবানের লামায় অস্ত্রধারীদের পাহারায় চলছে বালু লুট, স্থানীয়দের মাঝে আতঙ্করোয়াংছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতিবিষয়ক আলোচনা সভাকাপ্তাইয়ে জোন কমান্ডারস স্কলারশিপের পরীক্ষা অনুষ্ঠিতরাঙ্গামাটির লংগদুতে আখ চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন কৃষক তছলিমমাটিরাঙ্গায় উপজেলা পর্যায়ের নতুন কুঁড়ি দল গঠন কার্যক্রমের উদ্বোধনআঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচনকাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতাররাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ান

নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র পৃথক অভিযানে অস্ত্র, ইয়াবা সহ আটক-১

৭০

॥ মোঃ মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি ॥

বান্দরবানের নাইক্ষ্যংছড়িস্থ ১১ ব্যাটালিয়ন (বিজিবি’র) আওতাধীন লেম্বুছড়ি বিওপির টহল দল দোছড়ি ইউপির ওয়াছাখালী সেগুন বাগান এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দুইটি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে।

বিজিবি জানান, গোপন সংবাদের ভিত্তিতে (শুক্রবার) (১৭ ডিসেম্বর) রাত ২টার দিকে অস্ত্র ২টি উদ্ধার করা হয়। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি’র জোন কমান্ডার লেঃ কর্ণেল নাহিদ হোসাইন ।

অপরদিকে একই উপজেলা থেকে কক্সবাজার ৩৪ বিজিবির অধীনস্থ ঘুমধুম রেজু বিওপির জোয়ানরা অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে।

বিজিবি সূত্রে জানায়, বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে রেজু পাড়া বিওপির বিজিবি’র টহলদল পাতাবাড়ি সংলগ্ন এলাকা থেকে যাত্রীবাহী একটি সিএনজি তল্লাশী করে এসব ইয়াবাসহ নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের মারোগ্যা পাড়ার উক্য থোয়াই মার্মা, মং থোয়াই মার্মা’র ছেলে (৩৮) কে আটক হয়। এ বিষয়ে নাইক্ষংছড়ি থানায় মামলা দায়ের করা হয়।