শিরোনাম
রামগড়ে মাদক ও জুয়ার ক্ষতিকর বিষয়ে লিফলেট বিতরণ করলো ছাত্রদলবান্দরবনের রোয়াংছড়িতে প্রকল্পের কাজ না করে অর্থ আত্মসাতের অভিযোগক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণ

স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায়

কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজে কোভিড-১৯ টিকাদান কর্মসূচি

৬৪

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় বান্দরবান লামায় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের চিকিৎসাসেবা কেন্দ্র শাফিয়ানে ৮৪৬ জন শিক্ষার্থীকে কোভিড-১৯ টিকা দেয়া হয়েছে।

শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে স্বাস্থ্যবিধি মেনে শান্তিপূর্ণ পরিবেশে দিনব্যাপী কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের ১২ থেকে ১৭ বছর বয়সী মোট ৮৪৬ জন শিক্ষার্থীর মধ্যে এই কোভিড-১৯ টিকা দেয়া হয়। শিক্ষার্থীদের মধ্যে ৬৯৭ জন ছাত্র ও ১৪৯ জন ছাত্রী।

 

উল্লেখ্য, কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা শুরু হওয়ার আগেই টিকা দেয়া হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকার শিক্ষার্থীদের নিয়ে সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের এই টিকাদান কর্মসূচি সত্যিই প্রশংসার দাবি রাখে।

কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ মূলত বঞ্চিত শিশু-কিশোরদের আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। ডিসেম্বরের ছুটিতে এই স্কুলের শিক্ষার্থীরা বাড়িতে যায়। ছুটি হওয়ার আগে টিকা নিয়ে বাসায় গেলে কোভিড-১৯ সংক্রমণ থেকে অনেকাংশে তারা রেহাই পাবে। তাই শিক্ষার্থীদের টিকা দেয়ার এই সিদ্ধান্তের জন্যে স্বাস্থ্য অধিদপ্তর, জেলা সিভিল সার্জন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ কর্তৃপক্ষ।