শিরোনাম
পর্যটন খাতের আমূল পরিবর্তন কোনো একক সংস্থার পক্ষে সম্ভব নয়: পার্বত্য মন্ত্রীএমএন লারমা এঁর জীবন দর্শন বর্তমান সময়ে প্রাসঙ্গিক বিষয়লামায় পুকুরে ডুবে ৭ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুলামা প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সম্পাদক মোঃ আরমানরোয়াংছড়ি-রুমায় সরকারি সফরে যাচ্ছেন জেলা পরিষদ চেয়ারম্যান মাম্যাচিংকেবল পাঠ্যপুস্তকের পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না: পার্বত্য মন্ত্রীবাল্যবিবাহ প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়: রোয়াংছড়ি ইউএনওবাঘাইছড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় চক্ষু চিকিৎসা, ঔষধ ও চশমা বিতরণরোয়াংছড়িতে বেসরকারি সংস্থার ওয়াশ প্রকল্পের আলোচনা সভাকাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ৩৫হাজার টাকা জরিমানা

শিক্ষা প্রতিষ্ঠানে ভরে গেছে

বান্দরবানে ৭ তলা একাডেমিক-কাম ওয়ার্কশপের ভিত্তি প্রস্থর স্থাপন

৫২

॥ আকাশ মারমা মংসিং,বান্দরবান ॥

বান্দরবানে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ৬৪ টি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সক্ষমতা বৃদ্ধি শীর্ষক প্রকল্পের আওতায় ৭ তলা বিশিষ্ট একাডেমিক-কাম ওয়ার্কশপ ভবন নির্মাণ কাজের ভিত্তির প্রস্থর স্থাপন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, এমপি।

শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের মাঠ প্রাঙ্গনে অধ্যক্ষ প্রকৌশলী নুরুল কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তি প্রস্থর স্থাপন করেন।

এসময় শিক্ষা মন্ত্রণালয় অর্থায়নে ১০ কোটি ১০ লক্ষ টাকা অর্থ ব্যায়ে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ৭ তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণে করা হচ্ছে।

এসময় বাংলা বিভাগের ইন্সট্রাক্টর প্রকাশ চন্দ্র দে সঞ্চালনায় বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, অতিরিক্ত পুলিশ সুপার কুদ্দুছ ফরাজী, নির্বাহী প্রকৌশলী বিজন চাকমা, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে রসায়ন বিভাগে শিক্ষক মোঃ তালেফ সহ শিক্ষার্থীর ও গণমধ্যাম কর্মী সহ ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

বক্তব্যে প্রধান অতিথি বীর বাহাদুর উশৈসং বলেন, জাতি সুশিক্ষিত হতে হবে। চাকরির পিছনে না দৌড়ে একজন উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতে হবে। যাতে উদ্যোক্তার মাধ্যমে পরিচালনা করবে দেশের উন্নয়ন। পার্বত্য এলাকায় বান্দরবানে ১৪ টি শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে। পার্বত্য এলাকার উন্নয়নে সরকার গুরুত্ব দিয়েছে বলে শিক্ষা প্রতিষ্ঠানে ভরে গেছে। তিনি আরো বলেন, রুমা থানচি দুর্গম এলাকার জন্য প্রধানমন্ত্রী সোলার পাঠিয়েছেন। আগামীতে আরো ৪০ হাজার পরিবার এর মাঝে সোলার দেওয়া হবে। যাতে সে আলোতে প্রত্যন্ত অঞ্চল আরো আলোকিত হয়।