শিরোনাম
ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে দিনেদুপুরে রিসোর্টে হামলা, আহত ৯চেক জালিয়াতির মামলায় মাটিরাঙ্গা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তারসড়কের দুই পাশে ঝোপঝাড়, প্রতিনিয়ত ঘটছে ডাকাতি ছিনতাই ঘটনাসেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণরামগড় ৪৩ বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় মাসিক নিরাপত্তা সভাদুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতায় মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়নআইনশৃঙ্খলার পাশাপাশি সুশাসন ও উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদবাঘাইছড়িতে বিজিবির অভিযানে প্রায় ৩লক্ষ টাকার বিদেশী সিগারেট জব্দবান্দরবানের রোয়াংছড়িতে ‘চলো স্কুলে যাই’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিতবাঘাইছড়িতে সেনা সহায়তায় চোখ অপারেশনে চট্টগ্রাম গেলেন ১৭ রোগী

বান্দরবানে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন ও আলোচনা সভা

৪৩

॥ আকাশ মারমা মংসিং,বান্দরবান ॥

নানা আয়োজনে মধ্য দিয়ে বান্দরবান পালিত হয়েছে শহিদ বুদ্ধিজীবী দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে বান্দরবান জেলা প্রশাসক হল রুমে জেলা প্রশাসকেত আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, অতিরিক্ত জেলা প্রশাসক কায়েসুর রহমান সঞ্চালনায় বান্দরবান পুলিশ সুপার জেরিন আখতার, সিভিল সার্জন ডা. অংশৈপ্রু প্রেসক্লাবে সভাপতি মনিরুল ইসলাম সহ সরকারী বেসরকারী কর্মকর্তা ও প্রিন্ট ইলেট্রনিক গনমাধ্যম কর্মীসহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং বুদ্ধিজীবী দিবসে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। এছাড়া বক্তারা বলেন, পাকিস্তানী হানাদার বাহিনী যখন বুঝতে পেরেছিলো তারা যুদ্ধে হেরে যাবে তখন এদেশকে মেধা শূণ্য করতে তারা জাতির সূর্য সন্তানদের হত্যা করার পরিকল্পনা করে এবং তাদের হাতেই এরকম জঘন্য কার্যক্রম সংঘটিত হয়েছিল। যেটি এদেশের জন্য ছিলো অপূরণীয় ক্ষতি। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশ আবারোও ঘুরে দাঁড়ায়। এবং বর্তমানে পিতার আদর্শে তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যাচ্ছে স্বপ্নের সোনার বাংলাদেশ।

অনুষ্ঠান শেষে শিশু একাডেমী পক্ষ হতে ছয়জন শিক্ষার্থী মাঝে সনদপত্র তুলে দেন পার্বত্য মন্ত্রী ও অতিথিবৃন্দরা।