শিরোনাম
ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে দিনেদুপুরে রিসোর্টে হামলা, আহত ৯চেক জালিয়াতির মামলায় মাটিরাঙ্গা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তারসড়কের দুই পাশে ঝোপঝাড়, প্রতিনিয়ত ঘটছে ডাকাতি ছিনতাই ঘটনাসেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণরামগড় ৪৩ বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় মাসিক নিরাপত্তা সভাদুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতায় মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়নআইনশৃঙ্খলার পাশাপাশি সুশাসন ও উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদবাঘাইছড়িতে বিজিবির অভিযানে প্রায় ৩লক্ষ টাকার বিদেশী সিগারেট জব্দবান্দরবানের রোয়াংছড়িতে ‘চলো স্কুলে যাই’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিতবাঘাইছড়িতে সেনা সহায়তায় চোখ অপারেশনে চট্টগ্রাম গেলেন ১৭ রোগী

উন্নয়ন কাজ অব্যাহত থাকবে

রোয়াংছড়িতে উন্নয়ন কাজের পরিদর্শনে উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান

৪৩

॥ রোয়াংছড়ি উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানের রোয়াংছড়িতে উন্নয়ন বোর্ডে অর্থায়নের পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান পাড়া কেন্দ্র, উন্নয়ন বোর্ডে নির্মিত শিক্ষা প্রতিষ্ঠান কলেজ, কালভাট, ব্রিজ, রোয়াংছড়ি থেকে রুমা সড়ক, নির্মাণাধীন শহীদ মিনা, সামাজিক প্রতিষ্ঠান সহ উন্নয়ন বোর্ডে অর্থায়নের বাস্তবায়িত সকল প্রকল্পের কার্যক্রমকে পরিদর্শন করলেন উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর ২০২১) বাস্তবায়িত কর্মসূচীর পরিদর্শনকালে সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উন্নয়ন বোর্ডের সদস্য ও প্রশাসন মোঃ ইমতেখার আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদে সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, রোয়াংছড় উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা, নির্বাহী কর্মকর্তা মোঃ ফোরকান এলাহি, রোয়াংছড়ি কলেজের অধ্যক্ষ জেরী রোয়ালথাং লিয়ান বুইতিং, উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের প্রকল্প পরিচালক মোঃ আজিজ, নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মান্নান, ব্যাবস্থাপক থুইসাচিং মারমা, আলুমং মারমা,সুফল চাকমা।

পরিদর্শনকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, বাস্তবায়িত কার্যক্রম গুণগত কাজের মান ও টেকসই দেখে সন্তোষ প্রকাশ করেন। এছাড়া আগামীতে সরকারের আরো ব্যাপক উন্নয়ন কাজ অব্যাহত থাকবে বলে জানান।