শিরোনাম
ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে দিনেদুপুরে রিসোর্টে হামলা, আহত ৯চেক জালিয়াতির মামলায় মাটিরাঙ্গা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তারসড়কের দুই পাশে ঝোপঝাড়, প্রতিনিয়ত ঘটছে ডাকাতি ছিনতাই ঘটনাসেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণরামগড় ৪৩ বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় মাসিক নিরাপত্তা সভাদুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতায় মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়নআইনশৃঙ্খলার পাশাপাশি সুশাসন ও উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদবাঘাইছড়িতে বিজিবির অভিযানে প্রায় ৩লক্ষ টাকার বিদেশী সিগারেট জব্দবান্দরবানের রোয়াংছড়িতে ‘চলো স্কুলে যাই’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিতবাঘাইছড়িতে সেনা সহায়তায় চোখ অপারেশনে চট্টগ্রাম গেলেন ১৭ রোগী

দীঘিনালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

৩৭

॥ মোঃ সোহেল রানা দীঘিনালা ॥

খাগড়াছড়ি দীঘিনালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (১৪ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনে আয়োজনে অডিটরিয়াম সম্মেলন কক্ষে ১৪ ডিসেম্বর দিনটিকে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সপেক্টর মোঃ মাইন উদ্দিন’র সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাশেম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, সহকারী কমিশনার ভূমি মোঃ কাওসার হামিদ, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তনয় তালুকদার, প্রাণী সম্পদ কর্মকর্তা জহুর লাল চাকমা প্রমূখ।

আলোচনা সভায় বক্তরা বলেন, ১৯৭১ সালের ১০ থেকে ১৪ ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের প্রথম শ্রেণীর সকল বুদ্ধিজীবীকে হত্যা করে। এ কাজে বাংলাদেশীদের মধ্যে রাজাকার, আল বদর, আল শামস বাহিনীর সদস্যরা তাদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছিলো। পরবর্তীতে প্রতি বছরের ১৪ ডিসেম্বর দেশব্যাপী শ্রদ্ধাভরে পালন করা হয় এই শহীদ বুদ্ধিজীবী দিবস। এসময় বক্তারা ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র গঠনে শহীদ বুদ্ধিজীবীদের স্বরণ করেন এবং তাদের আত্নত্যাগ ও অবদানের কথা স্বীকার করেন।