শিরোনাম
ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে দিনেদুপুরে রিসোর্টে হামলা, আহত ৯চেক জালিয়াতির মামলায় মাটিরাঙ্গা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তারসড়কের দুই পাশে ঝোপঝাড়, প্রতিনিয়ত ঘটছে ডাকাতি ছিনতাই ঘটনাসেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণরামগড় ৪৩ বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় মাসিক নিরাপত্তা সভাদুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতায় মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়নআইনশৃঙ্খলার পাশাপাশি সুশাসন ও উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদবাঘাইছড়িতে বিজিবির অভিযানে প্রায় ৩লক্ষ টাকার বিদেশী সিগারেট জব্দবান্দরবানের রোয়াংছড়িতে ‘চলো স্কুলে যাই’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিতবাঘাইছড়িতে সেনা সহায়তায় চোখ অপারেশনে চট্টগ্রাম গেলেন ১৭ রোগী

কাপ্তাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

৪৮

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

শ্রদ্ধা আর ভালোবাসায় কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে কাপ্তাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা মুক্তিযুদ্ধস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও কিন্নরী সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুল হক।

কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মোঃ মঈনুল হোসেন চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দীন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী। বক্তব্য রাখেন পঃপ কর্মকর্তা ডাঃ মাসুদ আহমেদ চৌধুরী, প্রাণী সম্পাদ কর্মকর্তা এনামুল হাজারী, মুক্তিযোদ্ধা হুমায়ন কবির ও সহকারী তথ্য কর্মকর্তা মোঃ হারুন।

আলোচনা বক্তারা বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী দেশ স্বাধীন হবার দুই দিন আগে এদেশকে মেধা শূন্য করতে দেশের সূর্য সন্তানদের ধরে নিয়ে গিয়ে হত্যা করে। পরবর্তীতে দেশ স্বাধীন হবার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশ আবারোও ঘুরে দাঁড়ায়।