শিরোনাম
ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে দিনেদুপুরে রিসোর্টে হামলা, আহত ৯চেক জালিয়াতির মামলায় মাটিরাঙ্গা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তারসড়কের দুই পাশে ঝোপঝাড়, প্রতিনিয়ত ঘটছে ডাকাতি ছিনতাই ঘটনাসেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণরামগড় ৪৩ বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় মাসিক নিরাপত্তা সভাদুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতায় মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়নআইনশৃঙ্খলার পাশাপাশি সুশাসন ও উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদবাঘাইছড়িতে বিজিবির অভিযানে প্রায় ৩লক্ষ টাকার বিদেশী সিগারেট জব্দবান্দরবানের রোয়াংছড়িতে ‘চলো স্কুলে যাই’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিতবাঘাইছড়িতে সেনা সহায়তায় চোখ অপারেশনে চট্টগ্রাম গেলেন ১৭ রোগী

রামগড়ে অগ্নিকান্ডে খাবার হোটেল পুড়ে ভস্মীভূত

৪২

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির রামগড় পৌরসভার কালাডেবা বাজারে অগ্নিকান্ডে খাবার হোটেল পুড়ে ভস্মীভূত হয়েছে। সোমবার রাত ১২টার দিকে মোল্লা হোটেল নামের একটি খাবার হোটেল আগুন লাগে। তবে অগ্নিকান্ডের সঠিক কারণ জানা যায়নি। হোটেলে মালিক মোঃ দেলোয়ার হোসেন(৩০) পৌরসভার কালাডেবা এলাকার মোঃ আমির হোসেন’র ছেলে। হোটেল ব্যবসায় চলত তার পরিবার। তবে একমাত্র আয়ের উৎস হোটেলটি পুড়ে যাওয়ায় বেশ হতাশাগ্রস্থ হয়ে পড়েছেন হোটেল মালিক দেলোয়ার।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অগ্নিকান্ডের খবর পেয়ে স্থানীয়দের সহযোগীতায় রামগড় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রনে আনে। তবে ব্যবহার্য যন্ত্রপাতি ও আসবাবপত্রসহ টিন-কাঠের হোটেলটি সম্পূর্ণ পুড়ে যায়। তবে আশপাশের দোকানের কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।

রামগড় পৌরসভার ৭নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী আবুল বসর জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন হোটেল মালিক দেলোয়ার। এ দিকে সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ হোসেল মালিককে আর্থিক সহায়তা প্রদান করেছেন রামগড় পৌর মেয়র রফিকুল আলম কামাল।