শিরোনাম
বান্দরবানের লামায় অস্ত্রধারীদের পাহারায় চলছে বালু লুট, স্থানীয়দের মাঝে আতঙ্করোয়াংছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতিবিষয়ক আলোচনা সভাকাপ্তাইয়ে জোন কমান্ডারস স্কলারশিপের পরীক্ষা অনুষ্ঠিতরাঙ্গামাটির লংগদুতে আখ চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন কৃষক তছলিমমাটিরাঙ্গায় উপজেলা পর্যায়ের নতুন কুঁড়ি দল গঠন কার্যক্রমের উদ্বোধনআঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচনকাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতাররাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ান

বিজয় নিশ্চিত জেনে বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করা হয়েছে: রফিকুল ইসলাম

৪৮

॥ আবুল হাসেম,মাটিরাঙ্গা ॥

দেশের জন্য জীবন উৎসর্গ করা বুদ্ধিজীবিদের স্মরন করে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম বলেন,বাঙালি জাতির বিজয় নিশ্চিত জেনে জাতিকে মেধাশূন্য করতে বুদ্ধিজীবীদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন,বুদ্ধিজীবীদের হত্যার ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানী বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

এর আগে কালো ব্যাচ ধারণ,পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণসহ নানা কর্মসূচিতে দিবসটি পালন করে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন।

আলোচনা সভায় মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আশরাফ উদ্দিন’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভুমি) মোঃ হেদায়েত উল্যাহ, মাটিরাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আমজাদ হোসেন ও মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আনিসুজ্জামান ডালিম। বড়নাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইলিয়াছ,বীর মুক্তিযোদ্ধা মোঃ হানিফ হাওলাদার, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ মনছুর আলী প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব এর নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জীবন উৎসর্গকারী বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সভায় মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.আশরাফ উদ্দিন,মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো.ওবায়দুল হক, সমাজসেবা কর্মকর্তা মোঃ বাদশা ফয়সাল, ইউআরসি ইনস্ট্রাক্টর মোঃ আসগর হোসেন ও পল্লী উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবীর পাটোয়ারী ছাড়াও পদস্থ বিভাগীয় প্রধান,শিক্ষক-সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।