শিরোনাম
বান্দরবানের লামায় অস্ত্রধারীদের পাহারায় চলছে বালু লুট, স্থানীয়দের মাঝে আতঙ্করোয়াংছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতিবিষয়ক আলোচনা সভাকাপ্তাইয়ে জোন কমান্ডারস স্কলারশিপের পরীক্ষা অনুষ্ঠিতরাঙ্গামাটির লংগদুতে আখ চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন কৃষক তছলিমমাটিরাঙ্গায় উপজেলা পর্যায়ের নতুন কুঁড়ি দল গঠন কার্যক্রমের উদ্বোধনআঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচনকাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতাররাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ান

থানচিতে পৃথকভাবে জাতীয় শোক দিবস পালিত

৭১

॥ থানচি উপজেলা প্রতিনিধি ॥

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা পরিষদের প্রাঙ্গনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে সকল শহীদদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করে শ্রদ্ধা জানিয়েছে থানচিতে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, সরকারী বিভিন্ন দপ্তরসহ বিভিন্ন রাজনৈতিক দলে অঙ্গ-সংগঠন ও বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান।

রবিবার (১৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু প্রতিকৃতিতে সর্বস্তরের মানুষের প্ষ্পুস্তবক অর্পনের মাধ্যমে জাতীয় শোক দিবস এই দিনটি কর্মসুচী শুরু হয়। এরপর উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ অফিসের পৃথক পৃথক ভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কীর্তির উপর আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

পরে সকাল ১০টায় দিকে উপজেলা পরিষদের মিলনায়তন হলরুমে উপজেলা প্রশাসনে আয়োজনে নির্বাহী অফিসার (ইউএনও) আতাউল গনি ওসমানী সভাপতিত্বে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কীর্তির উপরে রচনা, চিত্রাঙ্কন, ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কারটি দেয়া হয়।

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন, উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা। এছাড়াও থানার অফিসার ইনচার্জ (ওসি) সুদ্বীপ রায়সহ উপজেলা সরকারী বিভিন্ন দপ্তরে কর্মকর্তাগণ, উপজেলা আওয়ামীলীগের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীবৃন্দ ও সুশীল সমাজে জনগণ উপস্থিত ছিলেন।