শিরোনাম
বান্দরবানের লামায় অস্ত্রধারীদের পাহারায় চলছে বালু লুট, স্থানীয়দের মাঝে আতঙ্করোয়াংছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতিবিষয়ক আলোচনা সভাকাপ্তাইয়ে জোন কমান্ডারস স্কলারশিপের পরীক্ষা অনুষ্ঠিতরাঙ্গামাটির লংগদুতে আখ চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন কৃষক তছলিমমাটিরাঙ্গায় উপজেলা পর্যায়ের নতুন কুঁড়ি দল গঠন কার্যক্রমের উদ্বোধনআঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচনকাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতাররাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ান

জাতীয় শোক দিবসে কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বৃক্ষ রোপণ অভিযান

৩৭

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কাপ্তাই উপজেলা প্রশাসনের বৃক্ষ রোপণ কর্মসূচীর অংশ হিসাবে কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শতাধিক ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়েছে। কাপ্তাই শেখ রাসেল মিনি স্টেডিয়ামের চারপাশে এই বৃক্ষের চারা রোপণ করা হয়।

রবিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় উপজেলা সদর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এই কর্মসূচীর উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্হার সভাপতি মুনতাসির জাহান।

এসময় কাপ্তাই থানার ওসি উপজেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মোঃ নাসির উদ্দীন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বির্দশন বড়ুয়া, অতিরিক্ত সাধারণ সম্পাদক কাজী মাকসুদুর রহমান বাবুল, যুগ্ম সম্পাদক মাহাবুব হাসান বাবু ও থোয়াইসাপ্রু চৌধুরী রুবেল, ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য সাংবাদিক কাজী মোশাররফ হোসেন, ক্রীড়া সংস্থার সাধারণ সদস্য সরোয়ার হোসেন, কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি কবির হোসেন, সহ সভাপতি নজরুল ইসলাম লাভলু, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত এবং দৈনিক ইনফো বাংলার কাপ্তাই প্রতিনিধি অর্নব মল্লিক উপস্থিত ছিলেন।