শিরোনাম
লক্ষ্মীছড়ির দুর্গম জনপদে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণবন্যা ও ভূমিধসে রোয়াংছড়িতে ক্ষতিগ্রস্ত ৬শত পরিবার পাচ্ছেন নগদ অর্থের সহায়তাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ধান চাষ করে কৃষকের মাথায় হাতকাপ্তাই কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজপ্রথম আলোর সংবর্ধনায় খাগড়াছড়িতে জিপিএ-৫ প্রাপ্ত ১০৭ কৃতী শিক্ষার্থীকাপ্তাই ৪নং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা পদ শূন্য ভোগান্তি মানুষেররোয়াংছড়িতে কাঠ ব্যবসায়ী সমিতির অফিস ও কমিউনিটি সেন্টার উদ্বোধনখাগড়াছড়িতে মারমা যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সভাবান্দরবানের লামায় ক্রাশ প্রোগ্রামের আওতায় ম্রো শিশুদের টিকাদানশিক্ষকরা মানসিকভাবে ভালো না থাকলে গুণগত শিক্ষা নিশ্চিত সম্ভব নয়

মানিকছড়িতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

৪৪

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

মানিকছড়িতে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে রোববার সকাল সাড়ে ৭টায় উপজেলা আ.লীগের দলীয় অফিসের সামনে উপজেলা আ.লীগ সভাপতি মো. জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন’র নের্তৃত্বে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে জাতীয়, দলীয় ও শোক পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। পরে মিলাদ মাহফিল ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।

পরে সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, উপজেলা আ.লীগ, মানিকছড়ি থানাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ম্যুরাল পুস্পমাল্য অপর্ণ করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, ইউএনও তামান্না মাহমুদ, সহকারি কমিশনা (ভূমি) রুম্পা ঘোষ, অফিসার ইনচার্জ শাহনূর আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এছাড়াও প্রতিয়োগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন , পল্লী সঞ্চয় ব্যাংক মানিকছড়ি শাখার উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সে একটি অক্সিজেন সিলিন্ডার প্রদান করাসহ যুব উন্নয়ন কর্তৃক যুব ঋণ প্রদান করা হয়।