শিরোনাম
লক্ষ্মীছড়ির দুর্গম জনপদে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণবন্যা ও ভূমিধসে রোয়াংছড়িতে ক্ষতিগ্রস্ত ৬শত পরিবার পাচ্ছেন নগদ অর্থের সহায়তাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ধান চাষ করে কৃষকের মাথায় হাতকাপ্তাই কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজপ্রথম আলোর সংবর্ধনায় খাগড়াছড়িতে জিপিএ-৫ প্রাপ্ত ১০৭ কৃতী শিক্ষার্থীকাপ্তাই ৪নং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা পদ শূন্য ভোগান্তি মানুষেররোয়াংছড়িতে কাঠ ব্যবসায়ী সমিতির অফিস ও কমিউনিটি সেন্টার উদ্বোধনখাগড়াছড়িতে মারমা যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সভাবান্দরবানের লামায় ক্রাশ প্রোগ্রামের আওতায় ম্রো শিশুদের টিকাদানশিক্ষকরা মানসিকভাবে ভালো না থাকলে গুণগত শিক্ষা নিশ্চিত সম্ভব নয়

কাপ্তাইয়ে জাতির পিতার প্রতিকৃতিতে আ’লীগ ও অঙ্গসংগঠনের শ্রদ্ধা জ্ঞাপন

৩৪

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন কাপ্তাই উপজেলা আ’লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

রবিবার (১৫ আগস্ট) সকালে কাপ্তাই উপজেলা পরিষদ চত্বরে কাপ্তাই আ’লীগের সভাপতি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল ওহাব এর নের্তৃত্বে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এ সময় আওয়ামীলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড এর সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।